বিস্কুট খেতেই ভয়ানক অ্যালার্জি, তারপর...

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:২৮ পিএম

ফুড অ্যালার্জির সঙ্গে আমরা সবাই কম-বেশি পরিচিত। রকমারি লোভনীয় খাবার দেখলে সবারই জিভে জল আসে। কিন্তু মন চাইলেও শরীর যে অনেক কিছুই নিতে পারে না। সেক্ষেত্রে খেলেই গা চুলকানো, শরীর জুড়ে চাকা চাকা দাগ, শ্বাসকষ্ট, কাশি, নাক বন্ধ হয়ে আসা, যার পোশাকি নাম অ্যালার্জি।

এই অ্যালার্জি কারও কারও জন্য এতোটাই মারাত্মক হতে পারে যে, জীবনটাই সংকটে পড়ে যতে পারে। আর এমনই এক ঘটনা ঘটেছে হতভাগ্য এক ব্রিটিশ ব্যালে ড্যান্সারের। আমেরিকাতে বেড়াতে গিয়ে বিস্কুট খেতে গিয়ে মারা গেছেন তিনি, কারণ তাতে ছিলো চিনাবাদাম দেয়া, যা তার জন্য ভয়ানক অ্যালার্জির।

যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ২৫ বছরের ব্যালে ড্যান্সার অরলা ব্যাক্সেন্ডেল খুব ভাল করেই জানতেই যে, চিনাবাদাম তার ভয়ানক অ্যালার্জি রয়েছে। তাই তিনি এ ব্যাপারে বেশ সতর্ক থাকতেন। যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের একটি মুদি দোকান থেকে তিনি যে বিস্কুটটি কিনেছিলেন, সেটির প্যাকেজিংয়ে উপাদান হিসাবে চিনাবাদাম উল্লেখ করা হয়নি। আর সেটিই হয়েছে কাল।

বিস্কুটের প্যাকেজ লেবেলে বাদামের কোন উল্লেখ নেই দেখে অরলা মনের আনন্দে খেয়েও ফেলেছিলেন। তিনি জানতেন না ভ্যানিলা ফ্লোরেনটাইন কুকিতে চিনাবাদাম রয়েছে। খাওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে অ্যান্টি অ্যালার্জির একটি ইনজেকশন দেয়া হলেও, মারাত্মক বিষক্রিয়ার মারা যান।

গেলো ১১ জানুয়ারির এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে অরলার আইনজীবী জানান, অরলা তার খাবারের ব্যাপারে অত্যন্ত অতি সতর্ক ছিলও এবং সবসময় প্যাকেজিংয়ের উপাদানগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করত। তিনি সব সময় সাথে অ্যান্টি অ্যালার্জির ওষুধ রাখতেন। সেটি ব্যবহারের কৌশলও তারা জানা ছিলো।

ঘটনার পর কানেকটিকাটের স্টিউ লিওনার্ডের সেই মুদি দোকান থেকে ভ্যানিলা ফ্লোরেনটাইন কুকিজের ব্যাচ প্রত্যাহার করে নেয়া হয়। মুদি দোকানটির পরিচালকরা জানিয়েছেন, যে কুকি অরলা খেয়েছিলেন তাতে চিনাবাদাম এবং ডিম রয়েছে, তবে উভয় উপাদানের কথা প্যাকেজিং লেবেলে উল্লেখ করা হয়নি।

ইংল্যান্ডের ইস্ট ল্যাঙ্কাশায়ার থেকে অরলা ব্যাক্সেন্ডেল নাচের উপর উচ্চশিক্ষা নিতে নিউইয়র্কে চলে যান। তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক জানিয়ে পরিবার বলেছে, এই অকল্পনীয় ক্ষতির কারণে তারা বিধ্বস্ত হয়ে পরেছেন এবং নিজেদেরকে সান্ত্বনা দিতে পারছেন না।

কানেকটিকাটের সেই মুদি দোকানের মালিক বলেন, এটি সবার জন্য একটি দুঃখের দিন এবং মন বিধ্বংসী। আমার চারটি মেয়ে আছে, তাদের মধ্যে একজনের বয়স ২০। আমি কল্পনা করতে পারি যে সেই পরিবারটি এখন কেমন অনুভব করছে, এবং আমরা সবাই এই পুরো বিষয়টি নিয়ে খুব, খুব দুঃখিত।

শরীরের এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিনিয়ত পরিবেশের নানা উপাদানের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। যেটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। শরীরের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে বলা হয় অ্যালার্জেন। এই অ্যালার্জেন যদি কখনও সংক্রমিত হয় তাহলে নানা ধরনের অ্যালার্জির উপসর্গ দেখা দেয়।

এরমধ্যে রয়েছে ত্বকের লাল রঙ ধারণ, চামড়ায় লাল চাকা চাকা হয়ে যাওয়া, বা শরীরের কোন অঙ্গ ফুলে ওঠা সবচেয়ে গুরুতর ক্ষেত্রে- বমি, ডায়রিয়া, শ্বাসকষ্ট কিংবা অ্যানফিল্যাকটিক শক দেখা দিতে পারে। এই অ্যানফিল্যাকটিক শকেই মারা গেছেন ব্রিটিশ ব্যালে ড্যান্সার অরলা ব্যাক্সেন্ডেল।

এআরএস
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর