বিশ্বের সবচেয়ে স্থূলকায় বিড়ালের মৃত্যু

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৮:০৩ পিএম

ওজন কমাতে গিয়ে শেষ পর্যন্ত মারাই গেলো বিশ্বের সবচেয়ে মোটা বিড়াল ক্র্যাম্বস। এই পোষ্যটির ওজন বাড়তে বাড়তে ১৭ কিলোগ্রাম হয়ে যাওয়ায় তাকে ডায়েটিংয়ে রাখা হয়। আর এতেই কাল হলো। শনিবার তার মৃত্যু হয়েছে। তার দেহ উদ্ধার হয়েছে রাশিয়ার এক হাসপাতালের বেসমেন্ট থেকে। 

রাশিয়ার নাদুসনুদুস এই বিড়ালের মৃত্যুর খবর এরিমধ্যে ভাইরাল। কিন্তু ওজন কমাতে গিয়েই কি তার মৃত্যু হয়েছে? মার্কিন সংবাদমাধ্যমের দাবি, হঠাৎই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলো বিড়ালটি। পশু চিকিৎসকদের আশঙ্কা, শরীরের ভেতরের কোনও অঙ্গে ক্যান্সার হয়েছিলো তার। ছিলো বিপজ্জনক টিউমার।

কিন্তু বিড়ালটির পুরু চর্বির আড়ালে কোথায় সেই ক্যান্সারের লক্ষণযুক্ত টিউমার ছিল সে সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি স্ক্যান করেও। এমনিতে সে সুস্থই ছিল। আচমকাই শুরু হয় শ্বাসকষ্ট। এর পরই তার মৃত্যু হয়। মাল্টি অর্গ্যান ফেলিওরের কারণেই সে মারা গিয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

স্যুপ, হুইস্কি, বিস্কুটের সঙ্গে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পড়ে থাকা এঁটোকাঁটা খেত ক্র্যাম্বস। এই সব খেতে খেতে স্থূলাকার হয়ে যায়। পশু চিকিৎসকরা জানিয়েছেন, প্রচুর খাওয়ার ফলে তার শরীরে চর্বি জমে। সেই চর্বি থেকেই টিউমার হয়। সেগুলো ক্যান্সারে পরিণত হলে সঙ্কটে পড়ে যায় ক্র্যাম্বসের স্বাস্থ্য। 

যে কেন্দ্রে চিকিৎসা চলছিল বিড়ালটির, তার মালিক গালিয়ানা মোর জানিয়েছেন, আমরা বিষয়টা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি। বোঝার চেষ্টা করছি ঠিক কোন কারণে মৃত্যু হল ক্র্যাম্বসের। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হলে পাঁচ দিন অপেক্ষা করতে হবে আমাদের।

এআরএস
এক শতাব্দীরও বেশি সময় পর প্রাণীবিদ্যায় ঘটল এক ঐতিহাসিক ও দারুণ রোমাঞ্চকর ঘটনা! দক্ষিণ আমেরিকার বলিভিয়ার ঘন কুয়াশাচ্ছন্ন বনে খোঁজ মিলল সম্পূর্ণ নতুন এক বিড়াল প্রজাতির। স্থানীয়রা ‘তিলকায়ো’ নামে ডেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর