আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, হতাহত নিয়ে পরস্পরবিরোধী দাবি

আপডেট : ১০ জুন ২০২৬, ০৯:৫২ পিএম

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ ঘটনার পর দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে। তালেবান সরকার যেখানে নারী ও শিশুসহ বেসামরিক প্রাণহানির অভিযোগ তুলেছে, সেখানে পাকিস্তানের দাবি—হামলায় জঙ্গি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া এক পোস্টে জানান, কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে মঙ্গলবার রাতের বিমান হামলায় শিশু, নারী ও এক বৃদ্ধসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন শিশু রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আরও অন্তত ১৪ জন নারী ও শিশু আহত হয়েছেন।

এই হামলাকে তিনি “মানবিক অপরাধ ও আগ্রাসন” হিসেবে আখ্যা দিয়েছেন।

এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, পাকিস্তানের ‘পরিকল্পিত হামলায়’ চারটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে এবং এতে ২৬ জন জঙ্গি নিহত হয়েছে।

তিনি বলেন, পাকিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার জবাবে এই হামলা চালানো হয়েছে। এতে সীমান্তে থাকা গোপন আস্তানা ও নিরাপদ আশ্রয়স্থল, যার মধ্যে একটি প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি গোলাবারুদের ভাণ্ডারও রয়েছে, সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

পাকিস্তান সবসময় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সচেষ্ট থেকেছে—এ দাবি করে তারার জানান, পাকিস্তানের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই দেশের সীমান্তে লড়াইয়ে শত শত মানুষ নিহত হওয়ার পর এটি সর্বশেষ উত্তেজনা বৃদ্ধির ঘটনা। সপ্তাহ ধরে চলা প্রাণঘাতী সেই সংঘর্ষের পর গত অক্টোবরে দুই দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।

পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার বিষয়ে অভিযোগ করে আসছে। ইসলামাবাদের অভিযোগ, এই সন্ত্রাসীরাই দীর্ঘদিন ধরে পাকিস্তানের মাটিতে হামলা চালিয়ে আসছে।

এদিকে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে আফগান সরকার বারবার বলে আসছে, তাদের ভূখণ্ড অন্য কোনো দেশের নিরাপত্তা হুমকির মুখে ফেলতে ব্যবহৃত হচ্ছে না।

আরবিএস
ওয়াশিংটন ও তেহরানের মধ্যেকার সম্ভাব্য ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ সই হওয়ার আগেই মাঠের বাইরের কূটনীতিতে শুরু হয়ে গেছে তীব্র কাদা ছোড়াছুড়ি। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর...
আমেরিকা ও ইরানের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধবিরতির সমীকরণ মেলাতে এবং মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করতে এবার ইরানের রাজধানী তেহরানে হাজির হলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অত্যাধুনিক বোমাবর্ষণ এবং কোটি কোটি ডলারের সামরিক কৌশলকে ‘বুলডোজার আর ডাম্প ট্রাকের’ মতো সাধারণ কিছু নির্মাণ সামগ্রী দিয়ে নস্যাৎ করে দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র...
২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের মুখোমুখি হয়েছে স্বাগতিক কানাডা। টরন্টোর বিএমও ফিল্ড স্টেডিয়ামে ‘গ্রুপ বি’-এর এই হাই-ভোল্টেজ ম্যাচে ইউরোপীয় শক্তি বসনিয়া ও...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যেকার সম্ভাব্য ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ সই হওয়ার আগেই মাঠের বাইরের কূটনীতিতে শুরু হয়ে গেছে তীব্র কাদা ছোড়াছুড়ি। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর...
ফিফা বিশ্বকাপের ইতিহাসে যা কখনো ঘটেনি, এবার ২০২৬ সালের আসরে ঠিক তাই ঘটিয়ে দেখাল তিন আয়োজক দেশ। মেক্সিকোর পর এবার শুক্রবার, বাংলাদেশ সময় রাতে ১১টায় জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতিহাস...
পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ে ফুটবল বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ কোরিয়া।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর