আমেরিকা ইসরাইলকে যেভাবে বোকা বানালো ইরান

আপডেট : ০১ জুন ২০২৬, ০৯:০০ এএম

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অত্যাধুনিক বোমাবর্ষণ এবং কোটি কোটি ডলারের সামরিক কৌশলকে ‘বুলডোজার আর ডাম্প ট্রাকের’ মতো সাধারণ কিছু নির্মাণ সামগ্রী দিয়ে নস্যাৎ করে দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র একটি সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। আরও বলা হয়েছে, বেশ দ্রুত গতিতেই ঘুরে দাঁড়িয়েছে ইরান।

সামরিক বিশেষজ্ঞদের মতে, বিগত কয়েক মাসের টানা হামলায় ইরানীয় ক্ষেপণাস্ত্রের প্রবেশপথগুলো ধ্বংস করা হলেও, তেহরান অত্যন্ত দ্রুততার সাথে তাদের ভূগর্ভস্থ গোপন মিসাইল ঘাঁটিগুলো পুনরায় সচল করে ফেলেছে, যা আমেরিকার বোমাবর্ষণ কৌশলের সীমাবদ্ধতাকেই নগ্নভাবে ফুটিয়ে তুলেছে।

ইরানের দেজফুলে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভূগর্ভস্থ স্থাপনার পাঁচটি প্রবেশপথের মধ্যে চারটি ১২ই মে পুনরায় খুলে দেওয়া হয়। কমপ্লেক্সটির যে প্রবেশপথটি বন্ধ ছিল, সেটিকে ধূসর রঙে চিহ্নিত করা হয়েছে    ছবি: সংগৃহীত

যুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকা ও ইসরাইল মূলত ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিগুলোর সুড়ঙ্গপথের মুখ এবং সংযোগকারী সড়কগুলো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, যাতে ইরান তাদের ক্ষেপণাস্ত্রবাহী যানগুলো বাইরে বের করতে না পারে।

কিন্তু সিএনএন-এর হাতে আসা এয়ারবাসের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, যুদ্ধবিরতির পর গত সাত সপ্তাহে ইরান তাদের উদ্ধারকাজ ব্যাপক ত্বরান্বিত করেছে। মার্কিন ও ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ১৮টি ভূগর্ভস্থ ঘাঁটির ৬৯টি সুড়ঙ্গপথের মধ্যে ৫০টিই ইতিমধ্যেই সম্পূর্ণ সচল করে ফেলেছে তেহরান।

ইরানের কেরমানশাহের উত্তরে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটির স্যাটেলাইট চিত্র থেকে দেখা যায় যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত একজোড়া সুড়ঙ্গের প্রবেশপথ পুনরায় খুলে দেওয়া হয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যান চলাচল ঠেকাতে সুড়ঙ্গগুলোর দিকে যাওয়ার রাস্তাগুলোতে গর্ত তৈরি করা হয়েছিল, যা মেরামত করে নতুন করে পাকা করা হয়েছে   ছবি: সংগৃহীত
জেমস মার্টিন সেন্টার ফর ননপ্রলিফারেশন স্টাডিজের গবেষক স্যাম লেয়ার সিএনএন’কে বলেন, মার্কিন সামরিক বাহিনী হয়তো ক্ষণস্থায়ী বা কৌশলগত সাফল্য দেখাতে পারদর্শী, যার বড় উদাহরণ ছিল ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনীকে টানেলের ভেতর আটকে রাখা। কিন্তু এর পেছনে যদি কোনো সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য না থাকে, তবে শেষ পর্যন্ত তা একটি বড় কৌশলগত ব্যর্থতায় পর্যবসিত হয়। তিনি আরও জানান, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও যদি পুনরায় সংঘাত শুরু হয়, তবে উৎপাদন বন্ধ থাকলেও ইরানের কাছে যে বিশাল ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে, তা দিয়ে তারা অনায়াসে হামলা চালিয়ে যেতে পারবে।

ইরানের কেরমানশাহের উত্তরে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটির স্যাটেলাইট চিত্র থেকে দেখা যায় যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত একজোড়া সুড়ঙ্গের প্রবেশপথ পুনরায় খুলে দেয়া হয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যান চলাচল ঠেকাতে সুড়ঙ্গগুলোর দিকে যাওয়ার রাস্তাগুলোতে গর্ত তৈরি করা হয়েছিল, যা মেরামত করে নতুন করে পাকা করা হয়েছে    ছবি: সংগৃহীত
টেলিভিশন ও স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, কেরমানশাহ এবং দেজফুল অঞ্চলের ঘাঁটিগুলোতে মার্কিন হামলায় তৈরি হওয়া বিশাল বিশাল গর্তগুলো মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়েছে এবং অনেক জায়গায় রাস্তা নতুন করে পাকা করা হয়েছে। ইসফাহান ও খোমেইনের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে গত এপ্রিল ও মে মাসের মাঝামাঝি সময়ে দেখা গেছে, অন্তত ১০ থেকে ১৮টি বুলডোজার ও ডাম্প ট্রাক দিনরাত কাজ করে ধ্বংসস্তূপ সরিয়ে সুড়ঙ্গপথ উন্মুক্ত করছে।

অথচ এই যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মার্চ মাসে তাঁর ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে লিখেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, লাঞ্চার এবং এর সাথে সম্পর্কিত সবকিছু সম্পূর্ণভাবে ধ্বংস করা। এমনকি গত ৮ এপ্রিল দুই দেশের যুদ্ধবিরতির পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, ইরান এখন তাদের বাকি থাকা লাঞ্চারগুলো টেনেহিঁচড়ে বের করার চেষ্টা করছে, কিন্তু সেগুলো প্রতিস্থাপন করার কোনো ক্ষমতা তাদের নেই। কারণ ওদের প্রতিরক্ষা শিল্প বলতে আর কিছু অবশিষ্ট নেই।

২০২৬ সালের ১৫ই এপ্রিল ইরানের খোমেইনের কাছে অবস্থিত একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, অন্তত ১০টি নির্মাণ যান একটি সুড়ঙ্গের প্রবেশপথ পরিষ্কার করার কাজ করছে    ছবি: সংগৃহীত
কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞদের মূল্যায়ন হেগসেথের এই দাবিকে ভুল প্রমাণিত করছে। হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা গবেষক তৈমুর কাদিশেভ বলেন, ইরান গত ২০ বছর ধরে এই ধরণের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। মাটির শত শত মিটার গভীরে পাথরের আস্তরণের নিচে থাকা তাদের মূল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বা প্রায় এক হাজারটি মিসাইল মার্কিন বোমাবর্ষণে অক্ষত রয়ে গেছে।

মার্কিন গোয়েন্দা সূত্রও সিএনএন’র কাছে স্বীকার করেছে যে, পশ্চিমা বিশ্বের ধারণা বা টাইমলাইনকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান অত্যন্ত দ্রুত গতিতে তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে, যার মধ্যে ড্রোন উৎপাদন এবং মিসাইল লাঞ্চার প্রতিস্থাপন অন্যতম।

কাদিশেভ প্রযুক্তির এই অসম যুদ্ধকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ইরানের এই ভূগর্ভস্থ ঘাঁটির ক্ষতি করতে পশ্চিমাদের অত্যন্ত জটিল এবং চরম ব্যয়বহুল আধুনিক অস্ত্র ব্যবহার করতে হয়েছে। অথচ ইরান সেই ক্ষতি কাটিয়ে উঠছে অত্যন্ত সাধারণ ও কম খরচের প্রযুক্তি দিয়ে—যা স্রেফ কিছু বুলডোজার!

আমেরিকার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ যখন দিন দিন ফুরিয়ে আসছে, তখন ইরানের এই দ্রুত পুনরুত্থান এবং ক্ষেপণাস্ত্রের অক্ষত মজুদ মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেল আবিবের জন্য নতুন করে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর