যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: ইরান

আপডেট : ১২ জুন ২০২৬, ১২:০২ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ সমাপ্তির সমঝোতার খসড়া ও সামগ্রিক বিষয়বস্তু নিয়ে যখনই আমরা নিশ্চিত হবো যে, এটি ইরানি জনগণের স্বার্থ রক্ষা করবে, তখনই আমরা তা স্পষ্টভাবে ঘোষণা করবো বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি। তিনি বলেন, এখন পর্যন্ত ইরান চুক্তির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

অন্যদিকে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তি নিয়ে আলোচনায় চূড়ান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট সব পক্ষ অনুমোদন করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে তিনি ইরানে ‘খুবই কঠিন’ হামলার যে হুমকি দিয়েছিলেন, সেই পরিকল্পনা স্থগিতের কথা জানিয়েছেন।

তবে ট্রাম্পের এ দাবি একরকম নাকচ দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বৃহস্পতিবার (১১ জুন) রাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে বিভিন্ন দাবি ও অনুমান সম্পর্কে বলেন, মার্কিন কর্মকর্তাদের পরিবর্তনশীল অবস্থান নতুন কোনো বিষয় নয়।

তিনি আরও বলেন, গত দুই-তিন মাসে, অর্থাৎ গত দেড় বছরে আমরা মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ভিন্ন ও পরস্পরবিরোধী অবস্থান দেখেছি, যা বারবার ঘটেছে। আলোচনার বিষয়ে ইরান বহুবার জানিয়েছে যে, তারা সদিচ্ছা ও দায়িত্বশীল মনোভাব নিয়ে কূটনৈতিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে।

শুরু থেকেই এই কূটনৈতিক প্রক্রিয়ায় আমাদের যে সমস্যার মুখোমুখি হতে হয়েছে, তা মূলত মার্কিন কর্মকর্তাদের পরস্পরবিরোধী নীতির কারণে, উল্লেখ করে তিনি বলেন, আলোচনার সময় এখন পর্যন্ত দুইবার তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়েছে এবং অসংখ্য অপরাধ করেছে।

তিনি আরও উল্লেখ করেন, গত দুই মাসে যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকার উভয়ই বহুবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এমনকি সাম্প্রতিক দুই-তিন রাতেও দক্ষিণাঞ্চলে ইরানের অবকাঠামোগত স্থাপনায় মার্কিন সামরিক হামলা এবং সিরিক এলাকার দুটি পানির ট্যাংকে হামলার ঘটনা ঘটেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা দেখছি, একই সময়ে তারা কূটনীতি ও আলোচনার কথা বলছে, আবার শক্তি প্রয়োগ, অবৈধ কর্মকাণ্ড ও অপরাধমূলক পদক্ষেপের আশ্রয় নিচ্ছে।

তিনি আরও বলেন, আলোচনার পরিস্থিতি শুরু থেকেই আমাদের কাছে পরিষ্কার ছিল। এর আগে আমরা বলেছিলাম যে, চুক্তির মূল অংশের খসড়ার বেশিরভাগই প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু সমস্যা তৈরি হয় যখন প্রতিবার মার্কিন কর্মকর্তারা নতুন কোনো দাবি উত্থাপন করেন অথবা তাদের অবস্থান পরিবর্তন করেন—হোক তা তাদের প্রতিনিধিদের মাধ্যমে কিংবা গণমাধ্যমে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারের মাধ্যমে।

আরবিএস
মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার সম্ভাব্য ‘প্রাথমিক শান্তি চুক্তি’ সই হওয়া নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে চরম নাটকীয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
মধ্যপ্রাচ্যে গত কয়েক মাস ধরে চলা বিধ্বংসী যুদ্ধ অবসান এবং বিশ্ব অর্থনীতি সচল করার লক্ষ্যে এক যুগান্তকারী ও ঐতিহাসিক মুহূর্তের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে বিশ্ব রাজনীতি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আগুনে ঘৃতাহুতি দিয়ে এক চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য সামনে এসেছে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ইরান তাদের বোমা...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যেকার সম্ভাব্য ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ সই হওয়ার আগেই মাঠের বাইরের কূটনীতিতে শুরু হয়ে গেছে তীব্র কাদা ছোড়াছুড়ি। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর...
বিশ্বকাপে নিজেদের ‘হেক্সা’ বা ষষ্ঠ ট্রফি জয়ের মিশন শুরু করতেই আফ্রিকান সিংহ মরক্কোর সামনে বড়সড় ধাক্কা খেল কার্লো আনচেলত্তির ব্রাজিল। ‘গ্রুপ সি’-এর বহুল প্রতিক্ষিত এই হাই-ভোল্টেজ ম্যাচে মরক্কোর সাথে...
বিশ্বকাপে ‘গ্রুপ এফ’-এর উদ্বোধনী ম্যাচে সোমবার সকালে মেক্সিকোর এস্তাদিও মন্তেরিতে মুখোমুখি হচ্ছে তিউনিসিয়া ও সুইডেন। আর মাঠের লড়াই শুরু হওয়ার আগেই সুইডিশ শিবিরকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন...
সান ফ্রান্সিসকো বে এরিয়ার তীব্র দাবদাহে নিশ্চিত জয় পকেটে পুরে ফুরফুরে মেজাজে মাঠ ছাড়ার প্রহর গুনছিল সুইজারল্যান্ড। কিন্তু অন্তিম মুহূর্তে কাতারের এক ‘টর্নেডো’ হেডে সব হিসাব-নিকাশ ওলটপালট হয়ে গেছে।...
বিশ্বকাপের ঢোল বাজতেই ভারতের ফুটবল-পাগল রাজ্য কেরালায় উন্মাদনার পারদ চড়চড় করে তুঙ্গে উঠেছে। তবে এবার কেরালাবাসী যা করে দেখাল, তা দেখে স্বয়ং লাতিন আমেরিকার ফুটবল ভক্তদেরও চোখ ছানাবড়া হতে বাধ্য!...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর