হরমুজ নিয়ে এবার আমেরিকাকে সময় বেঁধে দিচ্ছে ইরান!

আপডেট : ০৮ জুন ২০২৬, ১০:০০ এএম

মধ্যপ্রাচ্যের জলসীমানায় মার্কিন ব্লকেড বা নৌ-অবরোধের জবাবে এবার এক নতুন রণকৌশলগত চাল চালার কথা ভাবছে তেহরান। যুক্তরাষ্ট্রের বৈরী আচরণের প্রেক্ষিতে সম্পূর্ণ ইরানি ব্যবস্থাপনায় ‘হরমুজ প্রণালী’ পুনরায় খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনকে ৩০ দিনের একটি চূড়ান্ত সময়সীমা দেয়া হতে পারে।

সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনায় ইরানের প্রতিনিধি দলের অন্যতম সদস্য মজিদ শাকেরি দেশের আধাসরকারী বার্তা সংস্থা ফারস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন।

মজিদ শাকেরি বলেন, নতুন এই প্রস্তাবের আওতায় তেহরানের পক্ষ থেকে ঘোষণা করা উচিত, আমেরিকা এবং তার মিত্রদের সব সামরিক হুমকি সম্পূর্ণভাবে প্রত্যাহার করার ৩০ দিন পর শুধু ইরানি প্রশাসনের অধীনেই হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা সম্ভব হবে।


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলার পর ইরান এই কৌশলগত জলপথটি কার্যত বন্ধ করে দেয়। এর জবাবে গত এপ্রিল মাস থেকে মার্কিন নৌবাহিনী এই প্রণালীতে কঠোর নৌ-অবরোধ জারি করে রেখেছে, যার ফলে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা এখন সম্পূর্ণ স্থবির।

এদিকে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর সামুদ্রিক ও পরিবেশগত সেবা ফি আরোপের একটি বড় পরিকল্পনা নিয়ে কাজ করছে ইরান। দেশটির পরিবেশ বিভাগের প্রধান শিনা আনসারি আধা সরকারী বার্তা সংস্থা তাসনিম নিউজকে জানিয়েছেন, এই সংক্রান্ত একটি প্রস্তাব বর্তমানে সরকারের উচ্চপর্যায়ে পর্যালোচনার অধীনে রয়েছে।

শিনা আনসারি এই ফি’র যৌক্তিকতা তুলে ধরে বলেন, এই আলোচনার উদ্দেশ্য শুধু কর বা ফি আদায় করা নয়; বরং এর সাথে বিভিন্ন পরিষেবার বিষয় জড়িত। এর মধ্যে রয়েছে জলপথে নৌযানগুলোকে দিকনির্দেশনা দেওয়া, অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামগ্রিক সামুদ্রিক পরিবেশ রক্ষা করা।

তিনি আরও যোগ করেন, এই প্রস্তাবিত ফি’র একটি বড় অংশ নেওয়া হবে বাণিজ্যিক জাহাজ চলাচলের কারণে সামুদ্রিক বাস্তুতন্ত্রের যে ক্ষতি হচ্ছে এবং পরিবেশগত যে ঝুঁকি তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠার তহবিল হিসেবে।


আমেরিকা ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় বিশ্বের অন্যতম প্রধান এই বাণিজ্যিক জলপথে বর্তমানে সাধারণ বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ওমানের সাথে যৌথভাবে এই প্রণালীর ওপর নিজেদের সার্বভৌমত্বের দাবি পুনর্ব্যক্ত করে আসছেন ইরানি কর্মকর্তারা।

বর্তমানে ইরানের বিশেষ অনুমতি নিয়ে যে অল্পসংখ্যক জাহাজ এই প্রণালী পার হচ্ছে, তাদের কাছ থেকে গড়ে ১৫ থেকে ২০ লাখ (১.৫ থেকে ২ মিলিয়ন) মার্কিন ডলার মাশুল আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন ইরানের সংসদের একজন সিনিয়র সদস্য।

তবে ওয়াশিংটন ইরানের এই সার্বভৌমত্ব ও টোল আদায়ের নীতি কোনোভাবেই মেনে নিতে রাজি নয়। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, এই সংঘাত বা যুদ্ধ শেষ হওয়ার পর হরমুজ প্রণালীকে কোনো ধরনের শর্ত, কড়াকড়ি কিংবা টোল ছাড়াই আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে হবে। ফলে, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথটির ভবিষ্যৎ এবং বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব কোন দিকে মোড় নেয়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তথ্যসূত্র: সিএনএন

এআরএস
মধ্যপ্রাচ্যে গত কয়েক মাস ধরে চলা বিধ্বংসী যুদ্ধ অবসান এবং বিশ্ব অর্থনীতি সচল করার লক্ষ্যে এক যুগান্তকারী ও ঐতিহাসিক মুহূর্তের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে বিশ্ব রাজনীতি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আগুনে ঘৃতাহুতি দিয়ে এক চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য সামনে এসেছে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ইরান তাদের বোমা...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যেকার সম্ভাব্য ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ সই হওয়ার আগেই মাঠের বাইরের কূটনীতিতে শুরু হয়ে গেছে তীব্র কাদা ছোড়াছুড়ি। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর...
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ সমাপ্তির সমঝোতার খসড়া ও সামগ্রিক বিষয়বস্তু নিয়ে যখনই আমরা নিশ্চিত হবো যে, এটি ইরানি জনগণের স্বার্থ রক্ষা করবে, তখনই আমরা তা স্পষ্টভাবে ঘোষণা করবো বলে জানিয়েছেন ইরানের...
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ডে চীনা চক্রের অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে ‘সাইবার দাসত্ব’ ও অমানুষিক নির্যাতনের শিকার হওয়া আরও ৫৪ জন বাংলাদেশি নাগরিক শনিবার (১৩ জুন) দুপুরে দেশে ফিরেছেন।...
উত্তর আমেরিকার বিশ্বমঞ্চে সোমবার কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করছে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। তবে মাঠের লড়াই শুরুর আগে স্প্যানিশ শিবিরে সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে...
বাংলাদেশের সবচেয়ে সফল ও ইতিবাচক খাত হওয়া সত্ত্বেও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় কৃষি এখন আর কেবল লাভজনক পেশা নয় উল্লেখ করে এই খাতে পর্যাপ্ত ভর্তুকি দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী...
কক্সবাজারের স্থানীয় সরকার ও প্রশাসনিক কাঠামো উন্নয়নে নবগঠিত পেকুয়া পৌরসভার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর