বিজিবির বাধায় পুশইন ব্যর্থ, সীমান্ত থেকে ২১ জনকে ফিরিয়ে নিলো ভারত

আপডেট : ০৮ জুন ২০২৬, ১১:১১ এএম

অবৈধভাবে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ২১ জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৮ জুন) মধ্যরাতে ঠাকুরগাঁও সীমান্তে অবস্থান করা ১১ জন এবং পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা আরও ১০ জনকে ভারতীয় কর্তৃপক্ষ নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নেয়।

এর আগে, গত ৫ জুন রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের পরিচয় যাচাই করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এরপর থেকে তারা শূন্যরেখায় অবস্থান করছিলেন।

রোববার থেকে সোমবার রাত পর্যন্ত ঠাকুরগাঁওয়ের মশালগাও সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সীমান্তে থাকা ওই ১১ জনকে বাধ্য হয়ে ফেরত নেয় বিএসএফ। 

একইভাবে পঞ্চগড় সীমান্ত দিয়েও আরও ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। পুশইনের উদ্দেশ্যে পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে এনে রাখা হলে টানা তিনদিন ধরে শূন্যরেখায় মানবেতর দিন কাটাচ্ছিলেন তারা।

তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তারাও বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। পরে বিএসএফ তাদেরও ফিরিয়ে নেয়।

এর ফলে দেশের কোনো সীমান্তেই বর্তমানে পুশইনের ঘটনায় শূন্যরেখায় আটকে থাকা কেউ নেই।

বিজিবি বলছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত না দিলে জোরপূর্বক ঠেলে দেয়া কোনো ব্যক্তিকে বিজিবি গ্রহণ করবে না। 

এদিকে, আজ (৯ জুন) ভারতের নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। আগামী ১১ জুন পর্যন্ত চলা এ বৈঠকে সীমান্তে পুশইনের সাম্প্রতিক ঘটনাগুলো আলোচনায় আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরবিএস
সর্বশেষ ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের সীমান্ত এলাকার শূন্যরেখায় তিন দিন ধরে আটকে রাখার পর সোমবার ২১ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। এর মাধ্যমে দুই দেশের সীমান্ত এলাকার শূন্যরেখায় বর্তমানে আর কেউ আটকে নেই।
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর), যা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যোগদান...
দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দেশব্যাপী মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। 
ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় ট্র্যাজেডির নায়কদের একজন তিনি। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক দুই দিন আগে স্প্যানিশ ফেডারেশনকে না জানিয়ে রিয়াল মাদ্রিদের কোচ হতে রাজি হওয়ায় স্বয়ং প্রধান কোচের পদ...
দেশের স্কিনকেয়ার, হোমকেয়ার ও কসমেটিকস খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড খুচরা বিক্রেতাদের জন্য ব্যতিক্রমধর্মী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন (আপনজন-০১) চালু করেছে। গত তিন জুন থেকে...
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ডে চীনা চক্রের অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে ‘সাইবার দাসত্ব’ ও অমানুষিক নির্যাতনের শিকার হওয়া আরও ৫৪ জন বাংলাদেশি নাগরিক শনিবার (১৩ জুন) দুপুরে দেশে ফিরেছেন।...
উত্তর আমেরিকার বিশ্বমঞ্চে সোমবার কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করছে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। তবে মাঠের লড়াই শুরুর আগে স্প্যানিশ শিবিরে সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর