ঢাবির এক আসনের বিপরীতে লড়বে ৪৫ শিক্ষার্থী

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪২ পিএম

পয়লা অক্টোবর শুরু হচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এবছর প্রতি আসনের বিপরীতে ৪৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশ্ববিদ্যালয়টির মোট সাত হাজার ১৪৮ আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, বাণিজ্য, কলা ও চারুকলা অনুষদ নিয়ে গঠিত পাঁচটি ইউনিটের মধ্যে এবারের পরীক্ষায় আসন প্রতি সব থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে চারুকলা অনুষদের চ-ইউনিটে। ইউনিটের ১৩৫টি আসনের প্রতিটির জন্য ১১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ৪৯৬ জন। 

বিজ্ঞান অনুষদের বিভাগগুলো নিয়ে গঠিত ক-ইউনিটের এক হাজার ৮১৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন। আসন প্রতি এই ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬৫ জন। পাঁচটি ইউনিটের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আসন সংখ্যা এই ইউনিটে থাকলেও সবচেয়ে বেশি পরীক্ষার্থী বসবেন এই ইউনিটের পরীক্ষাতে। 

কলা অনুষদের বিভাগগুলো নিয়ে গঠিত খ-ইউনিটের দুই হাজার ৩৭৮টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৪৭ হাজার ৬৩২ জন। আসন প্রতি এই ইউনিটে শিক্ষার্থীর সংখ্যা ২০ জন। পাঁচটি ইউনিটের মধ্যে এই ইউনিটেই আসন সংখ্যা সব থেকে বেশি। তবে আসন প্রতি পরীক্ষার্থীর সংখ্যা সবথেকে কম। 

আরও পড়ুন: পয়লা অক্টোবর শুরু ঢাবির ভর্তি পরীক্ষা, কেন্দ্র ঢাকার বাইরেও

বাণিজ্য অনুষদের বিভাগগুলো নিয়ে গঠিত গ-ইউনিটের এক হাজার ২৫০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন ২৭ হাজার ৩৭৪ জন। আসন প্রতি এই ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২২ জন। 

নিজ বিভাগ পরিবর্তন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য গঠিত ঘ-ইউনিটের এক হাজার ৫৭০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এক লাখ ১৫ হাজার ৮৮১ জন। আসন প্রতি এই ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭৪ জন। 

করোনাভাইরাস পরিস্থিতির জন্য এবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঢাকার বাইরে সাতটি বিভাগের সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরে রাজশাহী বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে, চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে, ময়মনসিংহ বিভাগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে, খুলনা বিভাগে খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে, সিলেট বিভাগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে, বরিশাল বিভাগে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে, রংপুর বিভাগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

উপাচার্য আখতারুজ্জামান জানান, এবছর পরীক্ষার সময় সকাল দশটার পরিবর্তে সকাল এগারটায় অনুষ্ঠিত হবে। পার্শ্ববর্তী জেলা থেকে শিক্ষার্থীরা যেন সহজে পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হতে পারে সেকারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। 


একাত্তর/আরএইচ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে সভাপতি পদে টাইমস অব...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক মেধাবী শিক্ষার্থীর মাস্টার্স ভর্তির পথ সুগম করতে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ‘ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস’ কর্মসূচি পালিত হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর