রাজনীতি ছাড়লেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১১:০৮ পিএম

আকস্মিকভাবেই রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। বিবিসির সূত্রে জানা গেছে, ফিলিপাইনে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না দুতার্তে। তবে আগানী নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তার মেয়ে সারা দুতার্তে কার্পিও, যিনি এখন ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর দাভাওয়ের মেয়র হিসেবে দায়িত্বরত।

শনিবার (২ অক্টোবর) আকস্মিকভাবেই রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন বিতর্কিত মাদক বিরোধী অভিযান ও বিরোধীদলীয়দের ওপর নির্যাতন চালানোয় সমালোচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।

দুতার্তে বলেন, আমি নির্বাচনে দাঁড়ালে সংবিধান লঙ্ঘিত হতে পারে। তাই আজ আমি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। যদিও এর আগে গত সেপ্টেম্বরেই দুতার্তে বলেছিলেন, তিনি ২০২২ সালে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এমনকি গত সেপ্টেম্বরে দুতার্তে কার্পিও বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। কেননা তিনি এবং তার বাবা সম্মত হয়েছেন যে তাদের মধ্যে যে কোনো একজনই আসন্ন এ নির্বাচনে অংশ নেবেন।

উল্লেখ্য, গত জুনে প্রকাশিত ফিলিপাইনের সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, রদ্রিগো দুতার্তে কর্তৃক পরিচালিত বিতর্কিত মাদকবিরোধী অভিযানে অন্তত ৬ হাজার ১১৭ জন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে হত্যা করা হয়। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বেশ অনেকদিন ধরেই দুতার্তে সরকারের বিতর্কিত এসব অভিযানের সমালোচনা করে আসছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী ২০২০ সালের জুন মাস পর্যন্ত ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে অন্তত ৮ হাজার ৬০০ জনকে হত্যা করেছে সরকারী বাহিনী।


একাত্তর/এআর

নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর