পেঁয়াজের শুল্ক প্রত্যাহারে এনবিআরকে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধ

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১০:৫৫ পিএম

পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার এবং অপরিশোধিত সয়াবিন তেল, পাম অয়েল ও চিনির শুল্ক কমাতে রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছে বানিজ্য মন্ত্রণালয়। 

সোমবার (১১ অক্টোবর) আমদানিকারক ও ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে পেঁয়াজের মজুদ পর্যাপ্ত, তারপরও নতুন পেয়াজ আসার আগ পর্যন্ত দাম যাতে না বাড়ে সেজন্য শুল্ক প্রত্যাহারের ব্যবস্থা করা হচ্ছে।

ভারতের বৃষ্টির কারণে পেঁয়াজ নষ্ট হওয়ায় সেই দেশে দাম যতটা বেড়েছে তার চেয়েছে কয়েক গুণ বেশি বেড়েছে বাংলাদেশের বাজারে। কোন কিছুর দাম বাড়তে যাচ্ছে এমনটা শোনার সাথে সাথে দাম বেড়ে যাওয়ার বিষয়টিকে অগ্রহণযোগ্য বলে বৈঠকে মন্তব্য করা হয়। 

দেশের চাহিদার ৮০ ভাগ পেয়াজ মজুদ থাকা সত্ত্বেও ২০ ভাগ আমদানি পেয়াজের জন্য অস্বাভাবিক দাম বাড়ার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কড়া বার্তা দেয়া হয়েছে বলে জানান বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। 

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, তেল ও চিনির উপর আমদানি শুল্ক আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক বেশি। এটা কমানো ছাড়া দাম নিয়ন্ত্রণ কঠিন হবে। এনবিআরকে বিষয়টি বিবেচনা করতে হবে। 

আরও পড়ুন: নজরদারিতে আরও ৩০ ই-কমার্স, গ্রেপ্তার যেকোনো সময়

বৈঠকে বাণিজ্যমন্ত্রী ভারচুয়ালি যুক্ত ছিলেন। টিসিবির মাধ্যমে তুরস্ক থেকে ১৫ হাজার টন পেয়াজ আমদানি করা হয়েছে, আরও পেঁয়াজ এ মাসের মধ্যেই আসবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। 

বৈঠকে ব্যবসায়ীদের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড, ট্যারিফ কমিশন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও ছিলেন। রুদ্ধদ্বার বৈঠক শেষে বাণিজ্য সচিব সাংবাদিকদের বলেন, পেঁয়াজ শুল্ক সম্পূর্ণ এবং ভোজ্য তেল ও চিনির ওপর শুল্ক কমানোর জন্য রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছে। 


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যিক শুল্ক ব্যবস্থায় বাংলাদেশ সর্বনিম্ন ১০ শতাংশ শুল্কহার পেয়েছে। এর ফলে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় মার্কিন বাজারে...
পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অগ্রহণযোগ্য ব্যবধানের কারণ অনুসন্ধানে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দেশের বাজারে মোবাইল ফোনের দাম কমাতে এবং স্থানীয় শিল্পকে উৎসাহিত করতে আমদানিকৃত ও দেশে উৎপাদিত- উভয় ক্ষেত্রেই ট্যাক্স বা শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। 
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর