টিকা দিতে শিশুদের তথ্য চাইলো মাউশি

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ০৭:২৪ পিএম

দেশে প্রথমবারের মতো ১২-১৭ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ পরীক্ষামূলক এ কার্যক্রম শুরু হওয়ার পর বাকি শিশুদের টিকার আওতায় আনতে ১৮ অক্টোবরের মধ্যে তথ্য প্রদানের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মাউশির মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক বিষয়টি একাত্তরকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিশুদের টিকার আওতায় আনতে আমরা প্রতিষ্ঠানগুলোর কাছে তথ্য চেয়েছি।

এদিকে আজ ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে আদনান আজাদ নামে নবম শ্রেণির এক ছাত্রকে ফাইজারের টিকা দেওয়ার মাধ্যমে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়। আদনান আজাদ মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

মানিকগঞ্জের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান জানান, আজ মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। তাদের ১০ থেকে ১৪ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জেলার চারটি স্কুল থেকে নবম ও দশম শ্রেণির ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে। আজ জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ জন, সরকারি এস কে বালিকা বিদ্যালয়ের ৫০ জন, গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ জন এবং আটিগ্রাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়।

গত মঙ্গলবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকর্মীদের জানান, চলতি সপ্তাহেই ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু হবে।

মহাপরিচালক জানান, আপাতত সারা দেশের জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে ২১টি কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়ার প্রস্তুতি চলছে। ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে, যেখানে একসঙ্গে অনেক শিক্ষার্থীকে টিকা দেওয়া যাবে

তিনি আরও জানান, স্কুল শিক্ষার্থীদের তালিকা দেবে শিক্ষাপ্রতিষ্ঠান, সেই অনুযায়ী জন্ম নিবন্ধন সনদ দিয়ে সুরক্ষা অ্যাপসে টিকার নিবন্ধন করা হবে।


একাত্তর/আরএ

অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাবির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে...
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন। 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ১০টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে পরিত্যক্ত হলসংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর