পাত্র দেখানোর কথা বলে ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০৬:১০ পিএম

বগুড়ার শিবগঞ্জে এক কলেজছাত্রীকে পাত্র দেখানোর কথা বলে অপহরণ করে তিন দিন ধরে ধর্ষণ করেছে ঘটক শাহিনুর রহমান।

পরে থানা পুলিশ অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার এবং ঘটককে গ্রেপ্তার করেছে। রোববার (১৭ অক্টোবর) রাত একটার দিকে ঘটককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ঘটক শাহিনুর রহমান (৪৩) শিবগঞ্জ থানার রায়নগর ইউনিয়নের করতকোলা গ্রামের মৃত মোবারকের ছেলে।

জানা গেছে, শাহীনুর ঘটকালি করে জীবিকা নির্বাহ করে। একই উপজেলার মোকামতলা মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের এক ছাত্রীর বাবার সাথে ঘটক শাহিনুরের পরিচয় হয়। সেই সূত্র ধরে ভাল ছেলের সাথে বিয়ে দেয়ার কথা বলে ওই ছাত্রীকে বিভিন্ন স্থানে ঘটক শাহিনুর নিয়ে যায়।

গত ১৩ অক্টোবর সকাল ১০টার দিকে ওই ছাত্রী কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পার হলেও বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ শুরু করে।

এক পর্যায় ঘটকের বাড়িতে গিয়ে ঘটককে না পেয়ে তাদের মনে সন্দেহ হয়। ঘটককে ফোন দিলে ফোন রিসিভ করে না।

আরও পড়ুন: স্বামীকে শ্বাসরোধে হত্যার স্বীকারোক্তি দিলেন স্ত্রী

আরও জানা গেছে, কয়েকদিন ধরে ঘটক এবং ওই ছাত্রীর সন্ধান করতে গিয়ে জানতে পারে শিবগঞ্জ থানার রহবল এলাকায় এক আত্মীয়ের বাড়িতে ঘটক তার মেয়েকে নিয়ে আত্মগোপন করে আছে।

রোববার রাতে ওই ছাত্রীর পরিবারের লোকজন সেখানে গেলে ঘটক পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেয়।

পরে পুলিশে খবর দেয়া হলে ঘটক শাহিনুরকে গ্রেপ্তার এবং কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়। ঘটক শাহিনুর ভাল ছেলের সাথে বিয়ের প্রলোভন দিয়ে ইতোপূর্বে আরো তিন জনকে বিয়ে করে। কিন্তু পরে কেউ তার সংসার করেনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অপহরণের শিকার কলেজ ছাত্রীকে ঘটক শাহিনুরের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া শাহিনুরের বিরুদ্ধে কলেজছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।


একাত্তর/টিএ

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বর্তমান সরকার জনগণের দাবি-দাওয়া উপেক্ষা করছে বলে অভিযোগ করেছে ১১ দলীয় জোট। আরও অভিযোগ, একটি দেশের ভয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। 
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর