চীনা হামলায় তাইওয়ানকে রক্ষার প্রতিশ্রুতি বাইডেনের

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০৮:৪৮ পিএম

তাইওয়ানের ভূখণ্ডে চীন আক্রমণ করলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সিএনএন টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করা এক ব্যক্তির করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি আরও বলেন, তাইওয়ানের উপর বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক চাপের মুখে কোনঠাসা করা যাবে না।

আরও পড়ুন: এবার স্মার্টফোন ও স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি কংগ্রেসের

তবে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, এবিষয়ে নীতিগত কোনো বিশেষ পরিবর্তন হয়নি। নিয়ম অনুযায়ী তাইওয়ানকেই নিজের জন্য প্রথমে রুখে দাঁড়াতে হবে।

তবে এ বিষয়ে চীনের পক্ষ থেকে এখনো কোনো জবাব আসেনি। অন্যদিকে বাইডেনের এই সমর্থনকে সাধুবাদ জানিয়েছে তাইওয়ান। তবে কারও সমর্থন পেলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া কিংবা সমর্থন না পেলে পিছু হটার মতো কোনো অবস্থানে নেই বলেও জানায় দেশটির মুখপাত্র।


একাত্তর/টিএ

জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ছড়িয়ে পড়া অভূতপূর্ব বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের দায় সরাসরি অভিবাসীদের ওপর চাপিয়ে ফের চরম বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
শারদীয় পূজার ছুটিতে স্বজনদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে রাজশাহীতে ভায়রার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলাম ও তাঁর পরিবার। কিন্তু ঘাতক ট্রাকের সঙ্গে বাসের এক ভয়াবহ...
জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে সৃষ্ট ক্ষতিকর নির্গমনের কারণে বৈশ্বিক উষ্ণায়ন আশঙ্কাজনক হারে ত্বরান্বিত হচ্ছে, যা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পরিবেশব্যবস্থাগুলোকে ধ্বংসের চরম বা ‘টিপিং...
পৌরাণিক আখ্যান অনুযায়ী দেবী দুর্গার হাতে মহিষাসুরের পরাজয় কেবল এক প্রাচীন দেব-অসুরের যুদ্ধের কাহিনী নয়, বরং তা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির এক চিরন্তন...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর