তালেবান শাসন: ক্ষুধার জ্বালায় সন্তান বিক্রি করছেন বাবা-মা

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০৫:১১ পিএম

তালেবান শাসনের পর থেকে ক্রমেই বাড়ছে আফগানিস্তানে অর্থনৈতিক অচলবস্থা। যার প্রভাব সবচেয়ে বেশি ভোগাচ্ছে দেশটির নিম্ন আয়ের মানুষদের। এমন পরিস্থিতে ক্ষুধার জ্বালায় নিজেদের কন্যা শিশুকে বিক্রি করে দিয়েছেন এক আফগান দম্পতি। খাবারের আশায় মাত্র ৫০০ মার্কিন ডলারে সন্তানকে বিক্রি করেন তারা। সোমবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নিজের মেয়ে শিশু সন্তানকে বিক্রি করে দেওয়া নারী বলছেন, ‘আমার অন্য সন্তানরা ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছে। তাই বাধ্য হয়ে আমার মেয়েকে বিক্রি করতে হয়েছে। মেয়েকে বিক্রির প্রয়োজন না হলে খুবই ভালো হতো।’

ছোট্ট ওই শিশুটির বাবা আবর্জনা সংগ্রহ করতেন এবং সেই আয় দিয়েই সংসার চালাতেন। তবে তালেবান ক্ষমতায় আসার পর থেকে সেই উপার্জনও বন্ধ। তিনি বলছেন, ‘আমরা না খেয়ে আছি। ঘরে কোনো আটা বা তেল নেই। ঘরে খাওয়ার মতো কিছুই নেই।’

শিশুর বাবা জানান, ‘আমার মেয়ে জানে না তার ভবিষ্যৎ কেমন হবে। আমি জানি না, ভবিষ্যতে তার কেমন লাগবে। কিন্তু আমাকে এটি (সন্তানকে বিক্রি) করতে হলো।’

image

আফগানিস্তানের হেরাতের মেডিসিনস স্যানস ফ্রন্টিয়ারস হাসপাতালে গিয়েছিলেন বিবিসি’র ইয়োগিতা লিমায়ে। তিনি বলছেন, ছোট্ট ওই শিশুটি হাঁটতে শুরু করলেই তাকে নিয়ে অন্যত্র চলে যাবেন কিনে নেওয়া ব্যক্তি।’

ওই শিশুর বাবা-মা জানিয়েছেন, ‘শিশুটিকে কিনে নেওয়া ব্যক্তিটি ইতোমধ্যেই ৫০০ ডলারের অর্ধেকেরও বেশি অর্থ তাদেরকে পরিশোধ করেছেন। বাকি টাকা আগামী কয়েক মাসে হাতে পাওয়া যাবে। তিনি (ক্রেতা ব্যক্তিটি) জানিয়েছেন, মেয়ে শিশুটি বড় হলে তার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবেন। কিন্তু সে বিষয়ে কেউই নিশ্চিত নয়।’

আরও পড়ুন: পাকিস্তানকে সমর্থন করায় ভারতে স্কুল শিক্ষক বরখাস্ত

উল্লেখ্য, পশ্চিমা-বিশ্ব সমর্থিত ক্ষমতাসীন সরকারের পতন এবং কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালেবানের ক্ষমতা দখলের পর গভীর সঙ্কটে পড়েছে আফগানিস্তান। তালেবানের ক্ষমতা দখলের পর দেশটিতে বিলিয়ন  ডলারের আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় এই সঙ্কট আরও তীব্র হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, আফগানিস্তানে জরুরি ভিত্তিতে দ্রুত সহায়তা পৌঁছানো না হলে সৃষ্ট মানবিক বিপর্যয়ের কারণে কয়েক লাখ মানুষের মৃত্যু হতে পারে।


একাত্তর/এসএ

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
লেবাননে দখলদার বাহিনীর অব্যাহত সন্ত্রাসী হামলার জবাবে রোববার (৭ জুন) রাতে ইসরাইলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর