পাকিস্তানকে সমর্থন করায় ভারতে স্কুল শিক্ষক বরখাস্ত

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০৪:৪৪ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো পাকিস্তানের জয় উদযাপন করায় রাজস্থানে বেসরকারি স্কুলের এক নারী শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। গত রোববার (২৪ অক্টোবর) ভারত-পাকিস্তান ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে স্ট্যাটাস দেওয়ায় তাকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।

বিশ্বকাপে প্রথমবারের মতো গত রোববার ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে পাকিস্তান। কাশ্মির মিডিয়া সার্ভিসের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের জয় উদযাপন করায় রাজস্থানের উদয়পুরের নীরজা মোদি স্কুল থেকে নাফিসা আত্তারি নামের ওই স্কুল শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে ওই স্ট্যাটাস দিয়েছিলেন।

দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল আলোচিত ম্যাচে পাকিস্তান ভারতকে হারানোর কিছুক্ষণের মধ্যে ‘জিত গেইই... আমরা জিতেছি’ লিখে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেওয়ার পরপরই স্কুল প্রশাসনের ক্ষোভের মুখে পড়েন ওই শিক্ষক।

এছাড়া ওই ম্যাচের পাকিস্তানি খেলোয়াড়দের কয়েকটি ছবিও আপলোড করেন তিনি। যেখানে পাকিস্তানি ক্রিকেটারদের জয় উদযাপন করতে দেখা যায়।

আরও পড়ুনঃ ধর্ষণ মামলায় একজনের চল্লিশ বছরের কারাদণ্ড

ইন্ডিয়া টুডে বলছে, স্কুলের একজন শিক্ষার্থীর অভিভাবক নাফিসা আত্তারির কাছে পাকিস্তান সমর্থন করেন কি-না জানতে চাইলে তিনি সাফ ‘হ্যাঁ’ জানিয়ে দেন। পরে শিক্ষার্থীদের মধ্যে স্টাটাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে স্কুলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে।


একাত্তর/এসএ

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর