রুট খরচ বেড়েছে ১২০ টাকা, আদায় হচ্ছে ৪০০ টাকা

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ০৯:৫৭ এএম

ঢাকা নারায়ণগঞ্জ রুটে যেখানে একটি বাসের জ্বালানি খরচ বেড়েছে ১২০ টাকা সেখানে যাত্রীদের কাছ থেকে বাড়তি নেয়া হচ্ছে চারশ’ টাকা। 

ঢাকা চান্দিনা রুটে সরকার নির্ধারিত ভাড়াকে অতিরিক্ত বলে স্বীকার করছেন বাস শ্রমিকরাই। যাত্রীদের অভিযোগ ৭০ কিলোমিটারের রাস্তায় ভাড়া নেয়া হচ্ছে ৪০ টাকা বেশি। 

প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী চাকুরীজীবি এবং ব্যবসায়ী ঢাকা থেকে নারায়ণঞ্জ যাওয়া আসা করেন। ঢাকার সব থেকে কাছের এই জেলার দূরত্ব গুলিস্থান থেকে মাত্র ২০ কিলোমিটার।

যানজট বিবেচনায় এই পথে একটি বাসের সর্বোচ্চ জ্বালানি খরচ বেড়েছে ১২০ টাকা। যেখানে আসন প্রতি ভাড়া বেড়েছে ৯ টাকা। 

আরও পড়ুন: করোনায় শনাক্তের হার ও মৃত্যু বেড়েছে

সেই হিসেবে ৪৫ আসনের একটি বাসে এখন বাড়তি ভাড়া আদায় হয় চারশ’ টাকা। অর্থাৎ জ্বালানি খরচ যা বেড়েছে, তাই চাইতে কয়েকগুণ বেশি বেড়েছে গণপরিবহনের ভাড়।

বাস শ্রমিকরা বলছেন, বিআরটিএ থেকে নির্ধারণ করা ভাড়াই তারা নিচ্ছেন। কত গুণ বেশি সেটি দেখার দায়িত্ব তাদের নয় বলে জানান তারা। 

একইভাবে ঢাকা থেকে কুমিল্লার চান্দিনা পর্যন্ত বিআরটিসির এসি বাসের ভাড়া নেয়া হতো ১৬০ টাকা। এখন সেই ভাড়া নেয়া হচ্ছে ২০০ টাকা। 

তবে কর্তৃপক্ষের দাবি, সরকার নির্ধারিত ভাড়া ২২০ টাকা। মানবিক কারণে তারা ২০ টাকা কমিয়ে দুশ’ টাকা নিচ্ছেন।

এদিকে, বাসের সামনে ডিজেল এবং গ্যাস চালিত স্টিকার লাগানোর কথা থাকলেও বেশিরভাগ পরিবহন তা মানছে না। 

কেন স্টিকার লাগানো নেই এই প্রশ্নের পর, গুলিস্থান এলাকায় গাড়িতে স্টিকার লাগানো শুরু করে মালিকপক্ষ।

যাত্রীদের দাবি, টিকেট ৫০ টাকা ভাড়া নির্ধারিত করা হলেও অনেকে টোল ভাড়ার কথা বলে ১৫ টাকা বেশি নিচ্ছেন।

যাত্রীরা বলছেন, গণপরিবহনের মালিকদের কাছে সরকারের নমনীয় মনোভাবের কারণে যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে।


একাত্তর/এআর


“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট Honda Futsal League – Season 2 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর