রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আরও ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার (১৩ নভেম্বর) সকাল ছয়টা থেকে আজ রোববার (১৪ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে থেকে ১১ হাজার ৭৯৮ পিস ইয়াবা, ৪৭ গ্রাম হেরোইন, তিন কেজি ৭৫ গ্রাম বা ১০০ পুরিয়া গাঁজা ও ৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫ টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১৩ নভেম্বর, ২০২১ (শনিবার) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কেড়ে নেয়া হলো রেইনট্রি মামলার বিচারকের ক্ষমতা
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১২ নভেম্বর) সকাল ছয়টা থেকে শনিবার (১৩ নভেম্বর) ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়।
একাত্তর/আরবিএস
