দিনের শুরুতেই সাজঘরে সেঞ্চুরিয়ান লিটন দাস

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১০:৪২ এএম

আগের দিনের সকালের দুঃখ যেন আবারও ফিরে এলো পরদিন সকালে। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই লিটনকে হারালো বাংলাদেশ।

আগের দিন ২২৫ বলে ১১৩ রানে নিয়ে আজ ব্যাট হাতে নামেন লিটন যোগ করতে পেরেছেন মাত্র এক রান। হাসান আলির বলটি ঠিকমতো ব্যাটের পিঠে লাগাতে পারেননি। বল সোজা প্যাডে লাগলে আউটের আপিল করেন ফিল্ডাররা।

ফিল্ড আম্পায়ার আউট না দিলেও রিভিও সফল হন বাবর আজম।

২২৩ বলে ১১৪ রানে শেষ হয় লিটন দাসের ইনিংস। 

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শুরুতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল। ৪৯ রানে প্রথম সারির ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে টাইগাররা। সকালের এমন স্কোর দেখে অনেকেই মনে করেছেন হয়তো একশ রানের আগেই অলআউট হয়ে যেতে পারে বাংলাদেশ দল। 

দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকু রহিম ও লিটন কুমার দাস। ছয়ে ব্যাটিংয়ে নামা লিটন দাসকে সঙ্গে নিয়ে ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মুশফিক। তাদের এই জুটিতেই শুরুর হতাশা কাটিয়ে ভালোভাবে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

এদিকে সেঞ্চুরির অপেক্ষায় দেখেশুনে ব্যাট করে যাচ্ছেন মুশফিক। ২১৪ বলে ৯১ রানে ব্যাট করছেন তিনি। 

আরও পড়ুন: করোনায় মৃত্যু অর্ধকোটি ছাড়ালো

তাকে সঙ্গ দিতে নামা ইয়াসির আলীর ইনিংসটিও লম্বা হলো না। মাত্র চার রান করেই হাসান আলীর বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৭৩ রান


একাত্তর/এসি

রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর