৯ দফা আদায়ে আবারও রাজধানীর সড়কে শিক্ষার্থীরা

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ০৫:১১ পিএম

নিরাপদ সড়কসহ ৯ দাবি বাস্তবায়নে দুই দিন সময় বেঁধে দেওয়ার পরদিন আবারও রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

রোববার (২৮ নভেম্বর) ধানমন্ডির ২৭ নম্বর সড়কে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে। এসময় শিক্ষার্থীদের দাবি আদায়ে স্লোগানও দিতে দেখা যায়।

এর আগে গতকাল শনিবার (২৭ নভেম্বর) সড়কে অবস্থান নিয়ে ৯ দফা দাবি বাস্তবায়নে দুই দিন সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা। একইসঙ্গে পরের দুই দিন, অর্থাৎ রোববার ও সোমবার বিক্ষোভ কর্মসূচি পালনেরও ঘোষণা দেয় তারা।

শিক্ষার্থীরা জানিয়েছে, ৯ দফা দাবি আদায়ে গত বৃহস্পতিবার তারা সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে গিয়েছিল। বিআরটিএ কর্তৃপক্ষ এক সপ্তাহ সময় চেয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে ওই দিন দুপুরে শিক্ষার্থীরা বিআরটিএ কার্যালয় ঘেরাও করবে।

আরও পড়ুন: পেছালো আবরার হত্যা মামলার রায়, নতুন তারিখ ৮ ডিসেম্বর

শিক্ষার্থীরা বলেছে, তারা কোনো ধরনের ভাঙচুর করার জন্য সড়কে নামেনি। ২০১৮ সালের আন্দোলনের সময় ৯ দফা দাবি তুলেছিল তারা। সরকার বলেছিল, দাবিগুলো মানা হয়েছে। কিন্তু একটি দফাও এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এবার ৯ দফা মানা না হলে আগামী মঙ্গলবার থেকে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।


একাত্তর/এসি

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট Honda Futsal League – Season 2 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর