সারাদেশেই হাফ ভাড়ার দাবি, না হলে লাগাতার কর্মসূচি

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ০৬:৪২ পিএম

রাজধানী ঢাকাসহ সারাদেশে গণপরিবহনে হাফ (অর্ধেক) ভাড়ার দাবি না মানা পর্যন্ত বনানী বিআরটিএ ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি পালনের হুমকি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর থেকে রাজধানীর বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনের সামনে ছাত্ররা ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে। বিআরটিএ-র সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত ৭ নভেম্বর থেকে যখন গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করা হলো তারপর ৮ নভেম্বর থেকেই রাস্তায় হাফ ভাড়ার দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা। একই প্রেক্ষিতে আজকেও আমরা আন্দোলন করছি।

গত ১১ নভেম্বর ছাত্রদের হাফ ভাড়ার বিষয়ে বনানী বিআরটিএ ভবনে স্মারকলিপি দিয়ে গিয়েছিলাম। এ বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত না নিয়ে সময়ক্ষেপণ করেছে, সময় নিয়েছে। স্মারকলিপি জমা দেওয়ার ঠিক ১১ দিন পর আজ আমরা আবার বিআরটিএ ভবন এসেছি। তারা মিটিং করেও আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। 

শিক্ষার্থীদের ভাষ্য, সোমবার (২৯ নভেম্বর) রাতে রামপুরায় যখন কলেজ ছাত্র মাইনুদ্দিন মারা গেল, মঙ্গলবার সকালে ঢাকা সড়ক পরিবহন মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক খন্দকার এনা‌য়েত উল্লাহ ঘোষণা দিলেন ছাত্রদের হাফ ভাড়ার দাবি মেনে নেওয়া হয়েছে শুধুমাত্র ঢাকা মহানগরের মধ্যে। শুধুমাত্র ঢাকা মহানগরের মধ্যেই ছাত্ররা পড়ালেখা করে না সারাদেশে ছাত্ররা পড়ালেখা করছে যদি হাফ ভাড়া দিতে হয় একসাথে একযোগে সারাদেশে ছাত্র দের হাফ ভাড়ার দাবি মেনে নিতে হবে। শুধুমাত্র মুখের কথায় হবে না আইন করে প্রজ্ঞাপন জারি করতে হবে।
আরও পড়ুন: আফ্রিকা থেকে আসা ২৪০ জনকে খুঁজে বের করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

৯ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত বিআরটিএ ভবনের সামনে ছাত্রদের অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিআরটিএ ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা। 

এই প্রতিবেদন লেখার সময় (বিকেল চারটা) আন্দোলনরত শিক্ষার্থীদের তিনজন প্রতিনিধি বিআরটিএ ভবনে বৈঠক করার জন্য প্রবেশ করেছেন।


একাত্তর/এসএ

সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর