নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ১৬ জানুয়ারি, সব কেন্দ্রে ইভিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১০:৩০ পিএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সব জায়গায় ইভিএমে ভোট হবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে এই ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির বৈঠকে তফসিল চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানান, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২০ ডিসেম্বর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট নেওয়া চলবে। সব কেন্দ্রেই ভোট হবে ইভিএমে।

সিটি কর্পোরেশন হবার পর, নারায়ণগঞ্জে প্রথমবার ভোট হয় দলীয় প্রতীক ছাড়া। সেই ভোটে নানা নাটকীয়তার মধ্যে বিজয়ী হন ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

মেয়াদ শেষ হওয়ায় আবারও সেই সিটিতে নির্বাচন করার সময় এসেছে। তাই ঘোষণা করা হলো নারায়নগঞ্জ সিটি নির্বাচনের তফসিল।

image


আরও পড়ুন: 'বাণিজ্য প্রসারে পুনরায় চালু হবে আখাউড়া-আগরতলা রেল রুট'

এছাড়া পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে ইসি। আগামী পাঁচ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ ডিসেম্বরও মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর। আর ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ।

এদিকে নানা সংঘাত সহিংসতার মধ্যে সদ্য শেষ হলো তৃতীয় ধাপের ইউপি নির্বাচন। বরাবরের মতো নির্বাচনী সহিংসতা এড়াতে কি ব্যবস্থা নেয়া হবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে?

সেই প্রশ্ন ছিলো কমিশন সচিবের কাছে। জবাবে তিনি বলেন, ইউপি নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জে সিটিতে সুষ্ঠু ভোট নিশ্চিত সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সিটি নির্বাচনে ইভিএমে হবার কথা জানিয়ে সচিব বলেন, এই নির্বাচন সুষ্ঠু হবার আশা করছে কমিশন। ২০১১ সালে সিটি হিসেবে যাত্রা শুরুর পর এটি হবে তৃতীয় নির্বাচন।


একাত্তর/টিএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর