সাজেক পর্যটনকেন্দ্রে আগুন, পুড়ে ছাই রিসোর্ট ও রেষ্টুরেন্ট

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১০:৩৪ এএম

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮০০ ফুট উচ্চতায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। এতে চারটি রিসোর্ট, দুইটি রেষ্টুরেন্ট ও একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।

আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই।

তিনি জানান, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর রাত চারটার দিকে অবকাশ রিসোর্ট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে অবকাশ রিসোর্ট, সাজেক ইকো ভ্যালী রিসোর্ট, মেঘ ছুট রিসোর্ট, মনটানা রিসোর্ট, মারুতি রেষ্টুরেন্ট ও জাকারিয়া লুসাইয়ের বাসায়। এসময় নির্মানাধীন একটি রিসোর্টও পুড়ে যায়।

আরও পড়ুন: কাউন্সিলর হত্যার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। সেনাবাহিনীর সহায়তায় বড় ধরনের বিপদ হতে রক্ষা পাওয়া গেছে। দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

গভীর রাতে আগুনের সূত্রপাত হওয়ায় পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে ভয়ে পর্যটকরা ছোটাছুটি শুরু করেন। এখন পর্যন্ত  কোনো ধরনের হতাহতের সংবাদ পাওয়া যায়নি। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দুই ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।


একাত্তর/টিএ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর