ঘূর্ণিঝড় জাওয়াদের আঘাতে জেলেপল্লীর ব্যাপক ক্ষতি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৬:৩৮ পিএম

ঘূর্ণিঝড় জাওয়াদের সৃষ্ট জলোচ্ছ্বাসে সাগর দ্বীপ দুবলারচর ডুবে গেছে। পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে কোটি কোটি টাকার শুটকি মাছ। ফিশিংবোট ও জেলে নৌকাবহর সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

দুবলার মাঝেরকেল্লা থেকে শরণখোলার জেলে ইউনুস আলী ফকির রোববার (৫ ডিসেম্বর) সকালে মোবাইল ফোনে জানান, শনিবার রাতে ঘূর্ণিঝড় জাওয়াদের ঝড় দুবলারচর অঞ্চলের উপর দিয়ে বয়ে যায়। প্রবল বর্ষণের সাথে বঙ্গোপসাগরের পানি ৩/৪ ফুট বেড়ে যায়।

জলোচ্ছ্বাসে মাঝেরকেল্লাসহ আশেপাশের চরসমূহ ডুবে যাওয়ায় কোটি টাকার শুঁটকি মাছ ভিজে নষ্ট হয়ে গেছে। এছাড়া বিপুল পরিমাণ মাছ সাগরে ভেসে গেছে। ঝড়ের তান্ডবে জেলেদের অস্থায়ী ছাউনি ক্ষতিগ্রস্থ হওয়ায় জেলেরা দুর্ভোগে পড়েছেন বলেও জানান ওই জেলে।

শনিবার রাতে আলোরকোলে জেলেদের মাছ শুকানোর মাচা ও খোলা (মাঠ) ৩/৪ ফুট সাগরের পানির নিচে ডুবে যাওয়ায় শত শত জেলের মাছ ভেসে যায় ও ভিজে নষ্ট হয়ে যায়। জেলেদের থাকার এবং রান্নাবান্নার জায়গা ক্ষতিগ্রস্থ হওয়ায় তারা দুর্ভোগে পড়েছেন বলে জানিয়েছেন জেলেরা।

image


আরও পড়ুন: জোয়ারের পানি বৃদ্ধিতে দুশ্চিন্তায় কৃষক

দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ শনিবার ঘূর্ণিঝড় জাওয়াদে দুবলারচরে জেলেদের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে বলেন, ঘূর্ণিঝড় আমফান ও ইয়াসের জলোচ্ছ্বাসে মাটি ধুয়ে দুবলারচরের মাছ শুঁকানোর খোলা (মাঠ) নিচু হয়ে যাওয়ায় অমাবস্যা-পূর্ণিমার জোয়ারের পানিতে মাছ শুঁকানোর এই জায়গা ডুবে যায়।

এসময় সমুদ্র থেকে বালু উত্তোলন করে চরের ভূমি উঁচু করে দেয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি। অনুমতি পেলে নিজেরাই বালু উত্তোলন করে নিতে পারেন বলে জানিয়েছেন ফিসারমেন গ্রুপের সভাপতি।

পূর্ব সুন্দরবন বিভাগের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় মুঠোফোনে জানান, মঙ্গলবার রাতে জলোচ্ছ্বাসে দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা, নারিকেলবাড়ীয়া ও শ্যালারচর তিনফুটেরও বেশি পানির নিচে ডুবে যায়। ফলে জেলেদের বিপুল পরিমাণ শুঁটকি মাছ সাগরে ভেসে গেছে এবং অনেক মাছ ভিজে নষ্ট হয়ে গেছে।

প্রাথমিক অনুমানে জেলেদের দুইকোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে। সাগর উত্তাল থাকায় অনেক ফিশিংবোট ও জেলে নৌকা সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে বলে জানান এই কর্মকর্তা।


একাত্তর/টিএ

ক্যালেন্ডারের পাতায় ঈদ ঘনিয়ে এলেও লক্ষ্মীপুরের মেঘনা উপকূলীয় জেলেপল্লীগুলোতে উৎসবের কোনো চিহ্ন নেই। জাটকা সংরক্ষণে নদীতে মাছ ধরায় দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা চলায় আয়ের পথ পুরোপুরি বন্ধ। ঘরে...
এবার পূর্ব সুন্দরবনের শেলারচর জেলেপল্লীতে হানা দিয়েছে বনদস্যুরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে শেলারচর থেকে অস্ত্রের মুখে ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যু করিমশরীফ বাহিনী।
ভাঙন-জলোচ্ছ্বাসে দিশেহারা পটুয়াখালীর রাঙ্গাবালীর নদীভাঙন কবলিত চালিতাবুনিয়া ইউনিয়ন রক্ষার দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন করা হয়েছে।
টানা দুই মাস মাছ ধরে মাছ শিকারে নিষেধাজ্ঞায় কক্সবাজারের জেলেদের পরিবারে চরমভাবে অভাব ভর করেছে। কাজহীন পড়ে থাকায় সংসারে খাবার, সন্তানদের পড়াশোনা সব কিছুই বন্ধ এখন। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর