সু চির চার বছরের কারাদণ্ড

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০২:০৭ পিএম
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছে সেদেশের একটি আদালত।
উস্কানি দেয়া এবং একটি প্রাকৃতিক দুর্যোগ আইন ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার (৬ ডিসেম্বর) এ রায় দিয়েছেন দেশটির একটি আদালত।
সু চির বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। সবগুলোতে দোষী সাব্যস্ত হলে তার একশ’ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।
এই বছরের ফেব্রুয়ারি মাসে সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার আগে ৭৬ বছর বয়সী অং সান সু চি মিয়ানমারের নির্বাচিত বেসামরিক সরকারের নেতৃত্বে ছিলেন।
ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং অনেকগুলো মামলা করা হয়েছে।
এসব মামলার মধ্যে রয়েছে দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গ এবং সহিংসতায় উস্কানি দেয়ার মতো অভিযোগ।
এরপর থেকে আদালতে উপস্থিতির সময় ছাড়া তার সম্পর্কে খুব কমই জানা বা দেখা গেছে।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুতের পর আজ প্রথম রায় ঘোষণা হলো শান্তিতে নোবেল বিজয়ীর বিরুদ্ধে। তাকে কারাগারে রাখা হবে কিনা তা স্পষ্ট করা হয়নি।
গত ৩০ নভেম্বর তার রায় ঘোষণা হওয়ার কথা থাকলে তা পিছিয়ে ৬ ডিসেম্বর ধার্য করা হয়। তবে কি কারণে পেছানো হয় তার কারণ উল্লেখ করা হয়নি।

একাত্তর/আরএ
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর