দুইদিন বন্ধের পর সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০১:১৮ পিএম

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় সেন্টমার্টিন নৌ-পথে বন্ধ ছিলো জাহাজ চলাচল। দুইদিন বন্ধ থাকার পর পর্যটক নিয়ে মঙ্গলবার সকালে একটি ও দুপুর সাড়ে ১২ টার দিকে আরও চারটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে।

এর আগে রোববার থেকে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেখানে আটকা পড়েন তিন শতাধিক পর্যটক। বৈরী আবহাওয়ার কারণে ৫ ও ৬ ডিসেম্বর এ রুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছিলো প্রশাসন। 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিষয়টি  নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী। 

পারভেজ চৌধুরী বলেন, দুপুর ১২ টার পর সমুদ্রবন্দরে দেওয়া তিন নং সতর্কতা নামিয়ে ফেলেছে আবহাওয়া অফিস। তাই টেকনাফ সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন কক্সবাজারের (টুয়াক) সূত্রে জানা যায়, আজ সকালে সেন্টমার্টিনের উদ্দেশ্য পাচঁটি জাহাজ রাওনা দিয়েছে। 

আরও পড়ুন: ওমিক্রন নিয়ে এখনই বিপদ দেখছেন না ফাউচি

উল্লেখ্য, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল প্রশাসন। তিন নং সতর্কতা সংকেত থাকায় মূলত জাহাজ চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়।


একাত্তর/আরবিএস  

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর