ফিরতে শুরু করেছেন সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৪:৫৯ পিএম

ঘূর্ণিঝড় 'জাওয়াদ'এর কারণে সেন্টমার্টিনে আটকে পড়া তিন শতাধিক পর্যটক অবশেষে টেকনাফে ফিরতে শুরু করেছেন। মঙ্গলবার(৭ ডিসেম্বর) বিকেলে চারটি জাহাজে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় তিন নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ফেলা হয়ছে। ফলে মঙ্গলবার দুপুরে টেকনাফ থেকে পর্যটকবাহী চার জাহাজে করে ৭০০ পর্যটক দ্বীপে ভ্রমণে গেছেন।

তারা যাতে ঠিকমতো টেকনাফে পৌঁছায় সে ব্যাপারে খোঁজখবর রাখা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: দুইদিন বন্ধের পর সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ

সেন্টমার্টিন বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক বলেন, মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ৪টি জাহাজে করে ৪০০ মানুষ সেন্টমার্টিন ত্যাগ করেছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, সাগরে পরিস্থিতি শান্ত হওয়ায় মঙ্গলবার দ্বীপ থেকে জাহাজে করে পর্যটকরা তাদের গন্তব্যে ফিরতে শুরু করেছে। তাদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।

ঘূর্ণিঝড় 'জাওয়াদ'এর কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গত শনিবার (৪ ডিসেম্বর) দ্বীপে আটকা পড়েন এসব পর্যটকরা।


একাত্তর/টিএ

নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
চলতি মৌসুমে প্রথমবারের মতো এক হাজার ১৭৫ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজ রওনা হয়েছে।
সোমবার থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে চলাচল করবে পর্যটকবাহী চার জাহাজ। ডিসেম্বর থেকে দ্বীপে রাত্রিযাপনের অনুমতি থাকায় ও পর্যটকের সাড়া পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে জাহাজ কর্তৃপক্ষ।
পূর্ব সুন্দরবনের কচিখালীতে ভ্রমণে এসে বিদেশি এক নারী পর্যটক মারা গেছেন। হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর