'জোর করে বিয়ে করা' সেই তরুণীর মামলায় কারাগারে কলেজছাত্র বর

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১০:৫২ পিএম

পটুয়াখালীতে কলেজছাত্রকে 'জোর করে বিয়ে করা' সেই তরুণী ইশরাত জাহান পাখির যৌতুক মামলায় বর নাজমুল হাসানকে (২৩) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (৬ ডিসেম্বর) পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিকুর রহমান  এই আদেশ দেন। 

ইশরাত জাহান পাখি বলেন, ‌'বিয়ের আগে ও পরে নাজমুল আমার কাছে থেকে পাঁচ লাখের বেশি টাকা নিয়েছে। পরে নাজমুলের দাবিকৃত যৌতুকের টাকা দিতে না পারায় আমার বিরুদ্ধে (অপহরণ করে বিয়ে করার) মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। নাজমুলের অভিযোগ আদালতে মিথ্যা প্রমাণ হয়েছে।'

পাখির আইনজীবী আবুল কালাম আজাদ জানান, পাখি জোর করে নাজমুলকে বিয়ে করেননি। যৌতুক না দেওয়ায় পাখির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিল নাজমুল। তার সঙ্গে পাখির প্রেমের সম্পর্ক ছিল। ২০২০ সালের ডিসেম্বরে দুই জনের সম্মতিতে শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। 

এরপর ঢাকার মিরপুরে একটি বাসা ভাড়া নিয়ে তারা সংসার জীবন শুরু করেন। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর ঢাকা রায়েরবাজারের একটি কাজি অফিসে বিয়ের কাবিন সম্পন্ন হয়। সেখানে কাবিনের মোহরানার টাকা নিয়ে জটিলতা তৈরি হয়। ওই সময়ের একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয়, নাজমুলকে জোর করে বিয়ে করেছেন পাখি। 

আরও পড়ুন: এবার তাড়াশে ইউপি সদস্য পদপ্রার্থী তৃতীয় লিঙ্গের রনি

তিনি আরও জানান, আসামি নাজমুল পাখির কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। যৌতুক না দেওয়ায় তার বিরুদ্ধে জোর করে বিয়ে করার অভিযোগ আনা হয়। সোমবার এ সংক্রান্ত দালিলিক তথ্যাদি উপস্থাপন করা হলে নাজমুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গত ৩ অক্টোবর পাখির বিরুদ্ধে একটি মামলা করে নাজমুল। এতে দাবি করা হয়, ২৭ সেপ্টেম্বর নাজমুলকে পটুয়াখালী লঞ্চঘাট থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। প্রকৃতপক্ষে ২৭ সেপ্টেম্বর দুপুর দেড়টার সময় নাজমুল ঢাকায় কাজি অফিসে অবস্থান করছিল।

উল্লেখ্য, যৌতুকের অভিযোগ এনে চলতি বছরের ১২ অক্টোবর নাজমুলকে প্রধান আসামি করে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন পাখি। মামলায় নাজমুলের বাবা-মাকেও আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে নাজমুলের বিরুদ্ধে সমন জারি করেন। সোমবার আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 


একাত্তর/এসজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর