আগেরবার কপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে যান রাওয়াত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১০:৩৫ পিএম

ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত হেলিকপ্টারে মারা গেছেন। আগেও একবার তিনি একই ধরনের দুর্ঘটনার শিকার হয়েছিলেন। সে সময় অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন রাওয়াত। সেবার চিতা হেলিকপ্টারে চেপেছিলেন তিনি।

গত ৬ বছর আগে যখন দুর্ঘটনা হয় তখন রাওয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ পদমর্যাদায় উন্নীত হননি। তিনি ছিলেন লেফটেনান্ট জেনারেল পদ মর্যাদায়। নাগাল্যান্ডের ডিমাপুরে হেলিকপ্টারটি কিছুটা ওঠার পরেই দুর্ঘটনায় পড়ে। ল্যান্ডিংয়ের আগেই নীলগিরি পর্বতে চা বাগানের মধ্যেই ভেঙে পড়ে কপ্টার।

সেবার ডিমাপুরে কপ্টার ভেঙে পড়ার পেছনে যান্ত্রিক ত্রুটির বিষয়টি সামনে এসেছিলো। কিন্তু এবার কপ্টার দুর্ঘটনার কারণ কী? কুয়াশার কারণে নাকি সেই যান্ত্রিক ত্রুটির জেরেই ভেঙে পড়ল কপ্টার? সবটাই খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, বুধবার (৮ ডিসেম্বর) ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারে থাকা সবাই মারা গেছেন। তিনিসহ যে ১৪ জন কপ্টারটিতে ছিলেন, তার মধ্যে ৫ জন ক্রু এবং বাকি ৯ জন ছিলেন যাত্রী।

বিপিন রাওয়াতকে বহনকারী এমআই-১৭ভি৫ কপ্টারটি তামিলনাড়ুর নিকটবর্তী সুলুরের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। এটি দেশটির বিমানবাহিনীর হেলিকপ্টার। তিনি রাজ্যের উরাহগামানরালামে অবস্থিত একটি ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজে যাচ্ছিলেন।


একাত্তর/আরএ

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর