'ইতিহাস বলে, আবরার হত্যার রায় কার্যকর হবে না'

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৩:২৫ পিএম

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার রায় কার্যকর হবে না এমন মন্তব্য করে বিএনপি'র ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, যে ২০ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তা কার্যকর হবে না, সরকার মাফ করে দেবে। কেননা গেল বারো বছরেরর ইতিহাস সেই কথাই বলে। 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে তিনি বলেন, বেগম জিয়ার শারিরীক অবস্থা সংকটাপন্ন। তিনবারের প্রধানমন্ত্রী বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে যাচ্ছেন, অথচ সরকারের বড় বড় নেতারা বলেন, তাকে যে বাসায় চিকিৎসা নিতে দিয়েছি সেটাই তো অনেক বেশি।

আরও পড়ুন: খালেদা জিয়ার অবস্থা আবারও সংকটাপন্ন: ফখরুল

তিনি বলেন, এমন একজন জনপ্রিয় নেত্রীকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে। কিসের আইনের দোহাই দেয়া হয়? তিনি তো সাজাপ্রাপ্ত নন। সর্বোচ্চ আদালত যখন তার কেসটা ফাইনাল করবে তখন যদি সাজা হয় তারপর বলা যাবে তিনি সাজাপ্রাপ্ত। তার মামলাটি তো এখনো বিচারাধীন রয়েছে। দুর্বৃত্তরা সবাই ঘুরে বেড়াচ্ছে আর বেগম খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে শুয়ে কাতরাচ্ছেন। এই কি বাংলাদেশের নিয়তি?


একাত্তর/এসজে

বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পুরোনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
‘জুলাই সনদ’ নিয়ে জামায়াত নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, দেশের...
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন তার বড়ো ছেলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে জনগণকে সঙ্গে নিয়ে...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর