'প্রধানমন্ত্রী চাইলেই মুরাদকে সংসদ থেকে বাদ দিতে পারেন না'

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৩:২৩ পিএম

আইনের কারণে প্রধানমন্ত্রী চাইলেও মুরাদের সংসদ সদস্যপদ বাতিল করতে পারবেন না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের জেলরোড এলাকায় অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের মো. নুরুল হক ভবনের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠিন কাজ কঠিনভাবে করেন। আপনারা লক্ষ্য করেছেন একজন দায়িত্বশীল মন্ত্রী অন্যায় করেছিল যার প্রতিবাদ দেশের মানুষ করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভাবে তার সমালোচনা করেছিলেন। সেগুলো দেখার সাথে সাথে প্রধানমন্ত্রী তাকে কোন সুযোগ দেননি। সাথে সাথে একশন নিয়েছেন যার সাক্ষী দেশের মানুষ।

তবে মন্ত্রী আরও বলেন, কিছু একশন আছে তিনি চাইলেও নিতে পারবেন না। তিনি সংসদ থেকে চাইলেই একজনকে বাদ দিতে পারবেন না। কারণ তিনি আইন দ্বারা নির্বাচিত সাংসদ, সেখানেও আইন আছে। আর সেই আইনের মাধ্যমে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন: 'ইতিহাস বলে, আবরার হত্যার রায় কার্যকর হবে না'

মন্ত্রী বলেন, শেখ হাসিনা প্রয়োজনে কঠিনও হতে পারেন। তবে বেশির ভাগ সময় তিনি মায়ের মত অত্যন্ত নরম ও কোমল। সুতরাং তাকে আমাদের সকলের সহায়তা করতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, অধ্যক্ষ শেরগুলো আহমদ প্রমুখ।


একাত্তর/এসজে

ঢাকার যানজটকে 'উন্নয়নের মূল্য' উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, উন্নয়নের মূল্য অবশ্যই দিতে হবে। আমাদের মতো এমন উন্নয়নের পথে যারা গিয়েছে, তাদের সবাইকে এই উন্নয়নের মূল্য দিতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর