সেই হেলিকপ্টারের ব্ল্যাক বক্স উদ্ধার, জানা যাবে বিস্তারিত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৫:৪১ পিএম

ভারতের তামিলনাড়ুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াতসহ ১৩ জন নিহত হন। 

বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরে এক জঙ্গলের ওপর ভেঙে পড়ে হেলিকপ্টারটি। বিধ্বস্ত ওই হেলিকপ্টারে রাওয়াত দম্পতিসহ ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা সহকারী এবং ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা ছিলেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পার্লামেন্ট সদস্যদের জানিয়েছেন, ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফের শেষকৃত্য পূর্ণ সামরিক মর্যাদায় অনুষ্ঠিত হবে। জেনারেল বিপিন রাওয়াতসহ নিহত ১৩ জনের মৃতদেহ দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার রাওয়াত ও তার স্ত্রীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: আগেরবার কপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে যান রাওয়াত

এদিকে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটির ব্ল্যাক বক্সও পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

কর্মকর্তাদের আশা, ব্ল্যাক বক্স মেলায় এখন দুর্ঘটনার আগ মুহুর্তের পরিস্থিতি সম্বন্ধেও জানা যাবে। 

রাওয়াতকে বহন করা এমআই সেভেনটিন হেলিকপ্টারটি কুন্নুরের গভীর জঙ্গলে বিধ্বস্ত হওয়ার পর তাতে আগুন ধরে যায়। কপ্টারের ১৪ জন আরোহীর মধ্যে বেঁচে আছেন কেবল একজন।

আরও পড়ুন: যেভাবে বিধ্বস্ত হয় বিপিন রাওয়াতের হেলিকপ্টার

ওই হেলিকপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াত ও তার স্ত্রীর সঙ্গে অন্য যারা নিহত হয়েছেন তারা হলেন- গেডিয়ার এল এস লিড্ডার, লেফটেনেন্ট কর্নেল হারজিন্দার সিং, উইং কমান্ডার পিএস চৌহান, স্কোয়াড্রন লিডার কে সিং, জেডব্লিউও দাস, প্রদীপ এ, হাবিলদার সাতপাল, নায়েক গুরসেওয়াক সিং, নায়েক জিতেন্দর কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার ও সাই তেজা।


একাত্তর/এসি

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর