কলমাকান্দায় পানিতে পড়ে শিশু লাবিবার মৃত্যু

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১১:৩৪ এএম

নেত্রকোণার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশু লাবিবার মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের বালুচান্দা গ্রামের এই ঘটনাটি ঘটে। 

শিশু লাবিবা ওই গ্রামের রায়হান মিয়ার মেয়ে। কাজের তাগিদে তার মা-বাবা দুজনই ঢাকায় থাকেন। লাবিবা দাদির সাথে গ্রামের বাড়িতে থাকতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে খেলতে গিয়ে হঠাৎ দাদির অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় লাবিবা। পরে সন্ধ্যায় স্বজনরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানায়, খবর শুনে ঢাকা থেকে রওনা দিয়েছেন তার মা-বাবা।

আরও পড়ুন: ১৫ মিনিট দেরি হওয়ায় পরীক্ষা দিতে পারলো না কামাল

এ তথ্য নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসক মৌসুমি করিম মৌরি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায় শিশু লাবিবা। 

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান সাংবাদিকদের বলেন, আইনি প্রক্রিয়ায় শেষে ওই শিশুর মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।  


একাত্তর/এসজে
নেত্রকোণা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাহিরচাপড়া এলাকায় প্রায় দুই একর জায়গাজুড়ে নির্মাণ করা হয়েছে বর্জ্য শোধনাগারটি। দূর থেকে দেখলে এখন এটিকে আর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার স্থাপনা বলে বোঝার উপায় নেই।
নেত্রকোণায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর