একদিনে আরও পাঁচ হাজার মৃত্যু

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০৪:১৮ পিএম

মহামারী করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে চার লাখ ৯৯ হাজার ৩৮৫ জন।

রোববার (১২ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৬ কোটি ৯৯ লাখ ৮২ হাজার ৬২২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৩ লাখ ১৭ হাজার ৬১৬ জনের।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৪১৪ জন এবং মারা গেছেন ৪৪৬ জন। রাশিয়ায় মারা গেছেন এক হাজার ১৭১ জন এবং সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ২৮৮ জন।

চলতি বছরের জানুয়ারির পর যুক্তরাজ্যে আবার বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৭৩ জন এবং মারা গেছেন ১৩২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৭২০ জন এবং মারা গেছেন ৬৫ জন।

অন্যদিকে জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৪২ জন এবং মারা গেছেন ২৭৭ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৩৩ জন এবং মারা গেছেন ৪৪৬ জন। ব্রাজিলে মারা গেছেন ১২৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩৫৫ জন।

আরও পড়ুন: টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড আমেরিকা, শতাধিক নিহতের আশঙ্কা

গত ২৪ ঘণ্টায় ইরানে ৫৮ জন, তুরস্কে ১৯১ জন, পোল্যান্ডে ৪৮৬ জন, ফিলিপাইনে ১৩৫ জন, মেক্সিকোতে ১৯৯ জন এবং ভিয়েতনামে ২০৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। 


একাত্তর/আরবিএস 

অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর