জেলে যাওয়া এড়াতে নিজের মৃত্যুর নাটক!

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৪:৫০ পিএম

প্যারোলে জেল থেকে বের হওয়া এক ভারতীয় ব্যক্তি জেলে ফিরে যাওয়া এড়াতে নিজের মৃত্যুর নাটক সাজিয়েছিলেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। তবে তার এ পরিকল্পনা অবশ্য শেষ পর্যন্ত কাজ করেনি। পুলিশের কাছে ধরা পড়ে জেলে যেতে বাধ্য হয়েছেন তিনি। 

উত্তর প্রদেশ রাজ্যের ওই ব্যক্তির নাম সুদেশ কুমার। ২০১৮ সালে নিজের ১৩ বছর বয়সী মেয়েকে হত্যার দায়ে কারাদণ্ড দেয়া হয় তাকে। 

পরে করোনা ভাইরাস মহামারি শুরু হওয়ার পর প্যারোলে জেল থেকে ছাড়া পান তিনি। মহামারির সময় কারাগারে অতিরিক্ত আসামির চাপ এড়াতে কিছু কিছু আসামিকে প্যারোলে ছাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। 

তবে সুদেশের ধারণা ছিল, মহামারির প্রকোপ কমে এলে তাকে আবারও জেলে পুরে দিতে পারে পুলিশ। তাই নিজের মৃত্যুর নাটক সাজায় সে। 

আরও পড়ুন: খরচ মেটাতে ট্যাক্সি চালাতেন পুতিন

পুলিশের কাছে স্বীকারোক্তিতে সে জানায়, গত ১৯ নভেম্বর ডোমেন রবিদাসকে হত্যা করে সে। উচ্চতা ও গড়নে দেখতে সে অনেকটা সুদেশের মতই।

সুদেশের বাড়িতে কাজ করতে এলে তাকে হত্যা করে সুদেশ। এরপর তার মরদেহ পুড়িয়ে ফেলে, যেন চেহারা দেখে তাকে শনাক্ত না করা যায়। 

পরে সুদেশ নিজের পরিচয়পত্র রবিদাসের পকেটে রেখে মরদেহ একটি খালি জায়গায় ফেলে রেখে যায়। সুদেশের স্ত্রী অনুপমা এটিকে সুদেশের মরদেহ বলে শনাক্ত করেন। 

তবে ঘটনার পর সুদেশ তার স্ত্রীর সাথে দেখা করতে যাবে এমন তথ্য পায় পুলিশ। সেই অনুযায়ী তাদের বাড়ি থেকে সুদেশকে আটক করা হয়। 

সুদেশকে সহায়তা করার জন্য তার স্ত্রী অনুপমাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। 


একাত্তর/এসজে
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর