স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৫:০৫ পিএম

যৌতুকের দাবিতে নড়াইলে স্ত্রী সনিয়া বেগমকে নির্যাতন ও হত্যা মামলায় স্বামী গাউচ মিনাকে (৪০) মৃত্যুদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন এ আদেশ দেন।

এ মামলায় অপর আসামি সাহেদা বেগমকে খালাস দিয়েছেন আদালত।

আসামি গাউচ মিনা নড়াইলের নড়াগাতি থানার খাষিয়াল গ্রামের খবির মিনার ছেলে।

আরও পড়ুন: জেলে যাওয়া এড়াতে নিজের মৃত্যুর নাটক!

মামলার বিবরণে জানা যায়, আসামি গাউচ মিনার সাথে ২০১১ সালের মার্চ মাসে তার বোন সনিয়া বেগমের বিয়ে হয়। গাউচ মিনা ও সাহিদা বেগম বিয়ের পর যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে সনিয়ার ওপর নির্যাতন করত।

এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ১৭ এপ্রিল আনুমানিক রাত ৮টার দিকে সনিয়াকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে ওড়না দিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে।

এ ঘটনায় স্বামী গাউচসহ সাহেদাকে আসামি করে নড়াগাতি থানায় মামলা দায়ের করা হয়। মোট ১৬ জনের স্বাক্ষ্য শেষে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক) ধারায় গাউচ মিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়।


একাত্তর/টিএ

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল নেসা ইরাকে (৮) অপহরণ ও হত্যার মামলায় একমাত্র আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর