হাসপাতালে মাহাথির মোহাম্মদ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২:৪৪ পিএম

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী, ৯৬ বছর বয়সী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে মালয়েশিয়ার হার্ট ইনস্টিটিউট জানিয়েছে, তাকে পূর্ণাঙ্গ মেডিকেল চেকআপ এবং আরও পর্যবেক্ষণের ভেতর দিয়ে যেতে হবে। সাবেক এ প্রধানমন্ত্রীকে আগামী কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলেও ধারণা করা হচ্ছে। 

মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাথিরের হৃদযন্ত্রের সমস্যা নতুন কিছু নয়। একন পর্যন্ত তার বেশ কয়েকবার হার্ট অ্যাটাক ও বাইপাস সার্জারি হয়েছে।

১৯৮১ সালে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর টানা ২২ বছর দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির ক্ষমতায় ছিলেন তিনি। যে দলের হয়ে ক্ষমতায় ছিলেন তাদেরকে হারাতে জোট গঠন করে ২০১৮ সালের নির্বাচনে জিতে ৯২ বছর বয়সে আবার প্রধানমন্ত্রী পদে বসেছিলেন মাহাথির। তবে শরিকদের অন্তর্দ্বন্দ্বে ওই সরকার দুই বছরও পূর্ণ করতে পারেনি।

তবে প্রধানমন্ত্রী না থাকলেও মালয়েশিয়ার রাজনীতিতে মাহাথিরের প্রভাব এখনও কম নয়।


একাত্তর/এসজে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর