মালয়েশিয়ায় বন্যায় ঘরহারা ৫০ হাজারের বেশি মানুষ, মৃত্যু সাত

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৮:১৩ পিএম

মালয়েশিয়ায় ভয়াবহ বন্যায় ৫০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। একই সঙ্গে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় গত তিন দিনে প্রাণহানি ঘটেছে সাতজনের। খবর এএফপির।

সোমবার (২০ ডিসেম্বর) কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যার বিষয়ে তথ্য প্রকাশ করেন দেশটির সরকারি কর্মকর্তারা।

প্রবল বৃষ্টিপাতের কারণে দেশটির বেশিরভাগ নদী উপচে পড়েছে, পানিতে ভাসছে অনেক শহর এবং গ্রাম। এছাড়া দেশটির প্রধান প্রধান সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেকেই নিজেদের যানবাহনের ভেতরে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েছেন।

বন্যায় দেশটিতে সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলীয় পাহাং রাজ্য। সেখানকার ৩২ হাজারের মতো মানুষ বন্যায় বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

সরকারি তথ্যমতে, সোমবার পর্যন্ত দেশটিতে উদ্ধার করা মানুষের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুন: প্রকৃতির সংস্পর্শে কমে একাকিত্বের অনুভূতি

একইসঙ্গে, দেশটিতে সাধারণ মৌসুমি বন্যার সময় তেমন কোনো প্রভাব রাজধানী কুয়ালালামপুরের পাশে অবস্থিত সবচেয়ে ধনী এবং জনবহুল রাজ্য সেলানগরে না পড়লেও এবারের বন্যায় সেখানে অস্বাভাবিক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকব জানান, মাত্র এক দিনে হওয়া বৃষ্টির পরিমাণ স্বাভাবিক সময়ের এক মাসের মোট বৃষ্টিপাতের সমান। উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানোর জন্য জরুরি সেবা সংস্থা এবং সেনাবাহিনীর হাজার হাজার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে দেশজুড়ে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ।


একাত্তর/টিএ

পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
মরক্কোর আটলান্টিক উপকূলীয় সাফি প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট হড়কা বন্যায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসএনআরটি নিউজ এ তথ্য...
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
দক্ষিণ থাইল্যান্ডে কয়েকদিন ধরে চলা ব্যাপক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর