প্রকৃতির সংস্পর্শে কমে একাকিত্বের অনুভূতি

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৭:৩২ পিএম

শহরে প্রকৃতির সংস্পর্শ থাকলে একাকিত্বের অনুভূতি কমে যায় বলে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটেনের এক দল বিজ্ঞানী। তাদের মতে, অতিরিক্ত ভিড়ের মধ্যে একাকিত্ব বেড়ে যায় গড়ে ৩৯ শতাংশ। খবর গার্ডিয়ানের।

একাকিত্বের ওপর পরিবেশের প্রভাব নিয়ে প্রথম গবেষণা উল্লেখ করে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে রিয়েল-টাইম তথ্য সংগ্রহ করে গবেষণা পরিচালিত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, জনস্বাস্থ্যের জন্য চরম উদ্বেগের কারণ একাকিত্ব। এর ফলে মানুষের মৃত্যুর ঝুঁকি প্রায় ৪৫ শতাংশ বেড়ে যায়, যা বায়ু দূষণ, বিষণ্নতা এবং অ্যালকোহল গ্রহণের কারণে সৃষ্ট ঝুঁকির চেয়েও পরিমাণে অনেক বেশি।

আরও পড়ুন: আফগানিস্তানে জরুরি ওষুধ ও খাবার পাঠাচ্ছে বাংলাদেশ

অন্যদিকে মানুষ যখন গাছ কিংবা আকাশ দেখতে পায়, পাখির শব্দ শোনে তখন একাকিত্বের অনুভূতি নেমে যায় ২৮ শতাংশে। সামাজিক অন্তর্ভূক্তিও একাকিত্ব ২১ শতাংশ কমিয়ে দেয়। কিন্তু যখন এসবের সঙ্গে প্রকৃতির সংস্পর্শ যোগ হয় তখন ভালো লাগার অনুভূতি বেড়ে যায় আরও ১৮ শতাংশ।

সামাজিক অন্তর্ভূক্তি এবং প্রকৃতির সংস্পর্শ বাড়াতে, বিশেষ করে ঘন বসতির শহরগুলোতে নির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়ন করা দরকার বলে জানিয়েছেন গবেষকেরা।

জঙ্গলে হাঁটার কারণে যুক্তরাজ্যে প্রতি বছর মানসিক স্বাস্থ্য ঠিক রাখার খরচ অন্তত ১৮ কোটি ৫০ লাখ ইউরো কমে যায়।

গবেষকেরা বলছেন, শহরের প্রাকৃতিক স্থানগুলো একাকিত্ব কমাতে পারে। এতে মানুষের সম্পৃক্ততার অনুভূতি বাড়বে, একইসঙ্গে আরও বেশি সামাজিক হওয়ার সুযোগ তৈরি হবে।


একাত্তর/টিএ

ইলেক্ট্রিক গাড়ি থেকে মহাকাশ সবখানেই সর্বাধুনিক প্রযুক্তির বিস্তার ঘটিয়ে চলেছেন আমেরিকান ধনকুবের ইলন মাস্ক। এবার তার নজর চিকিৎসা বিজ্ঞানে। কি করে, রোগীদের শরীর থেকে কি করে সার্বক্ষণিক তথ্য পাওয়া যায়...
লাখ লাখ বহুতল ভবনের ভারে দেবে যাচ্ছে নিউইয়র্ক সিটি। ধীরে ধীরে এ পরিবর্তন বোঝা যাচ্ছে।সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, বৈশ্বিক হারের চেয়ে দ্বিগুণ দ্রুত নিউইয়র্কের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে।ধারণা করা...
পৃথিবীতে প্রথমবারের মতো দুই ব্যক্তির শরীরে পরীক্ষাগারে তৈরি কৃত্রিম রক্ত দেয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা। সোমবার (৭ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই ব্যক্তির শরীরে...
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবেই সবাই একনামে চেনেন ইলন মাস্ককে। তবে সম্প্রতি মাস্ক জানিয়েছেন তার নিজের কোনো বাড়ি নেই, বরং বন্ধুদের বাড়িতে গিয়ে ঘুমান তিনি।এ সপ্তাহে টেড কনফারেন্সেস-এর সাথে এক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর