লাগাতার অভিযানেও নিয়ন্ত্রণে আসেনি বাসের ভাড়া নৈরাজ্য

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৮:২৮ পিএম

ভ্রাম্যমান আদালতের অব্যাহত অভিযানের পরও নিয়ন্ত্রণে আসেনি রাজধানীতে চলা বাসের ভাড়া নৈরাজ্য। এখনও অনেক বাস ইচ্ছে মতো ভাড়া আদায় করছে।

প্রতিটি সড়কেই পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত বেশি ভাড়া নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা। এসব অভিযোগে সোমবার (২০ ডিসেম্বর) ১১টি মামলায় মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ।

বাড্ডা থেকে সাভারে চলাচল করে রইস পরিবহন। এক বছর আগে বাসটির রেজিস্ট্রেশন হলেও কোন রুট পারমিট নেই।

এই রুটে রইস পরিবহনের মোট ৫০টি গাড়ি চলে। এর মধ্যে সাতটি বাস কোন রুট পরমিট ছাড়াই চলাচল করছিলো।

কল্যাণপুরে বিআরটিএর ভ্রাম্যমান আদালতের অভিযানে ধরা পড়ে অনিয়ম। বাসটিকে ডাম্পিংয়ে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী হাকিম।

একই সড়কে চলে বৈশাখী ও সাভার পরিবহন। রুট পারমিট ছিলো না তাদেরও। জরিমানার মুখে পড়তে হয়েছে এই দুই পরিবহনকেও।

আরও পড়ুন: পরীক্ষার্থীকে চলন্ত ট্রাক থেকে ফেলে হত্যায় মামলা হয়নি

সোমবার সকাল থেকে কল্যাণপুর এলাকায় চলা প্রতিটি বাস থামিয়ে যাত্রীদের সাথে কথা বলেন বিআরটিএ ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম সাজিদ আনোয়ার।

এ সময় চার্টের চেয়ে অতিরিক্ত ৫ টাকা থেকে দশ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ মেলে। বাড়তি ভাড়া ফিরিয়ে দিয়ে বাসগুলোকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করে আদালত।

নির্বাহী হাকিম জানান, অব্যাহত অভিযান সত্ত্বেও যারা এখনও ভাড়া নিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আরও কঠোর হবে ভ্রাম্যমান আদালত।  

গেলো এক মাসের অভিযানে রুট পারমিট এবং ফিটনেসবিহীন ২৩টি বাস ডাম্পিং করেছে বিআরটিএর ভ্রাম্যমান আদালত।


একাত্তর/টিএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর