মিয়ানমারে জেড খনিতে ভূমিধসে শতাধিক নিখোঁজ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০১:২৮ পিএম

মিয়ানমারের উত্তরাঞ্চলে জেড পাথরের একটি খনিতে ভূমিধসে অন্তত একজন নিহত ও আরও শতাধিক নিখোঁজ রয়েছেন। বুধবার (২২ ডিসেম্বর) দেশটির কাচিন রাজ্যের জেড পাথর সমৃদ্ধ হপাকান্ত এলাকার খনিতে ভূমিধসে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে উদ্ধারকারী কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন।

উদ্ধারকারী দলের সদস্য কো নাই ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, উত্তরাঞ্চলের কাচিন রাজ্যের হপাকান্তের জেড খনিতে বুধবার ভোর ৪টার দিকে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭০ থেকে ১০০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, ‌‘আমরা ইতোমধ্যে আহত ২৫ জনকে উদ্ধারের পর হাসপাতালে পাঠিয়েছি। এছাড়া দুর্ঘটনাস্থল থেকে একজনকে মৃত উদ্ধার করা হয়েছে।’

নিখোঁজদের দেহের সন্ধানে তল্লাশি অভিযান পরিচালনা করছে প্রায় ২০০ উদ্ধারকারী। উদ্ধারকারীদের অনেকেই নৌকায় করে পাশের একটি হ্রদে তল্লাশি চালাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

বিশ্বে অভিজাত শ্রেণির কাছে তুমুল জনপ্রিয় সবুজ রংয়ের প্রায় স্বচ্ছ রত্নপাথর জেড। মিয়ানমার বিশ্বে এই পাথরের সবচেয়ে বড় উৎস। দেশটির প্রতিবেশী চীনেও এই জেড পাথরের ব্যাপক চাহিদা রয়েছে। প্রত্যেক বছর মূল্যবান জেড পাথর খনি থেকে উত্তোলন ও খনির বর্জ্যে খুঁজতে গিয়ে দেশটির অনেক মানুষ প্রাণ হারান।

মিয়ানমারের জেড বাণিজ্যের প্রাণকেন্দ্র কাচিন রাজ্যের হপাকান্তে গত বছর প্রবল বর্ষণ কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ৩০০ শ্রমিকের খনিতেই সমাধি হয়। 

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এরপর থেকে দেশটিতে অর্থনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা বিরাজ করছে। এর মাঝেই করোনাভাইরাস মহামারির কারণে অর্থনীতির ওপর নেমে আসা চাপ সামলাতে দেশটির শত শত অভিবাসী শ্রমিক নতুন করে জেড খনির কাজে আকৃষ্ট হচ্ছেন।

আরও পড়ুন: ঢাবির ছাত্রী হল ইস্যুতে ভিসিসহ ছয় জনকে লিগ্যাল নোটিশ

দেশটির নেত্রী অং সান সু চি ক্ষমতায় আসার পর এই খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি এবং অন্যান্য সুবিধা নিশ্চিতের অঙ্গীকার করলেও তা বাস্তবায়ন করতে পারেননি বলে সমালোচকরা বলছেন।

বিশ্বের অত্যন্ত মূল্যবান জেড পাথরের প্রায় ৯০ শতাংশ উত্তোলন হয় মিয়ানমারে। যার বেশিরভাগই পাওয়া যায় দেশটির কাচিন রাজ্যের হপাকান্তে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, স্বচ্ছ রত্নপাথর জেড উত্তোলনকারী প্রতিষ্ঠানের সঙ্গে সামরিক বাহিনীর এলিট এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে। তারা এই খাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলর আয় করছে। 


একাত্তর/এসএ

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর