করোনার সর্বোচ্চ শনাক্ত দেখলো যুক্তরাজ্য, বাড়ছে শঙ্কা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৪:১৬ পিএম

প্রথমবারের মতো যুক্তরাজ্যে একদিনে করোনা শনাক্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে এক লাখ ছয় হাজার ১২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

বুধবার (২২ ডিসেম্বর) যুক্তরাজ্য সরকার জানিয়েছে, গেলো ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪০ জনের মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত মোট মৃত্যু এক লাখ ৪৭ হাজার ৫৭৩ ছাড়িয়েছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও বিবিসি বলছে, ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্যে একদিনে এত রোগী শনাক্ত হয়নি। এখন পর্যন্ত দেশটিতে ১ কোটি ১০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

এরইমধ্যে করোনার নতুন ধরন ওমিক্রন বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে যুক্তরাজ্যে। পরিস্থিতি মোকাবেলায় সবাইকে টিকার বুস্টার ডোজ নিতে আহ্বান জানিয়েছে সরকার। 

পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন নাগরিকদের করোনা বিধিনিষেধ মেনা চলার অনুরোধ জানিয়েছেন।  

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ বলছে, দেশটিতে এর মধ্যেই ৩০ লাখের বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন।

এদিকে করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের জন্য টিকা তৈরির ঘোষণা দিয়েছে টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ বলছেন, ইউরোপে ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ায় করোনার সংক্রমন 'উল্লেখযোগ্য হারে' বেড়েছে বলে সতর্ক করেছেন। 

আরও পড়ুন: সাফ অনুর্ধ্ব-১৯ শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা

ক্লুগ বলেন, আমরা দেখতে পাচ্ছি আরেকটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যে এ অঞ্চলের আরও কয়েকটি দেশে ওমিক্রন দাপট দেখাবে। ইতোমধ্যে দুর্বল হয়ে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কিনারায় ঠেলে দেবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মধ্যে কমপক্ষে ৩৮টি দেশে ধরনটি শনাক্ত হয়েছে। করোনার চলমান সংকট সামলাতে বিধিনিষেধ জারি করেছে জার্মানি, ফিনল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশ। 


একাত্তর/আরবিএস 

ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় দুই বছরের অস্থিরতা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে দুই দেশই বড় ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে শুরু হয়েছে পূর্ণমাত্রায়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর