রাজউক কর্মকর্তাসহ গোল্ডেন মনিরের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৫:১০ পিএম

রাজধানীর বাড্ডার ডিআইটি প্রকল্পের প্লটসহ বিভিন্ন জমি আত্মসাতের চেষ্টা ও নথি গায়েবের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ছয় কর্মকর্তা-কর্মচারী ও গোল্ডেন মনিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক মো. শফিউল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ আদনান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন- রাজউকের অফিস সহায়ক (সাময়িক বরখাস্ত) মো. পারভেজ চৌধুরী (৪১), মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনির (৫৩), মোহাম্মদ আলী জিন্নাহ (৪৯), মো. নাসির উদ্দিন খান (৪৯), রাউকের সহকারী পরিচালক অব. (এস্টেট ও ভূমি-১) মো. নাসির উদ্দিন শরীফ (৬২), রাজউকের উপ পরিচালক মো. দিদারুল আলম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (এস্টেট ও ভূমি-১) মো. আনোয়ার হোসেন (৪৬), ঊর্ধ্বতন হিসাব সহকারী (নিরীক্ষা ও  বাজেট শাখা) এসএম তৌহিদুল ইসলাম (৪১), কার্য তদন্তকারী মান-১ (এস্টেট ও ভূমি-১) মো. আলাউদ্দিন সরকার (৪৩)।   

image

 

তাদের বিরুদ্ধে অভিযোগ, চক্রটি যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে গত ২০১৭ সালের ১ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ১৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে অফিস থেকে নিয়ম অনুযায়ী নথি নিলেও রেজিস্টারে এন্ট্রি করেনি। এমনকি কাজ শেষে ওই সরকারি নথিগুলো রেকর্ডরুমে না পাঠিয়ে কৌশলে সরিয়ে ও বিভিন্ন কর্মকর্তার সিল অবৈধভাবে তৈরি করে ভুয়া নথি সৃষ্টি ও লিজ দলিল করে সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টা করে।

আরও পড়ুন: কোটি টাকার জাল নোট জব্দ, লক্ষ্য ছিল বাণিজ্যমেলা

মামলার এজাহারে জানা যায়, ২০১৯ সালের ১৫ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতেই রাজউকের তৎকালীন চেয়ারম্যান ড. সুলতান আহমেদের নেতৃত্বে রাজউক এনেক্স ভবনের ৫ম তলার এ-৫১৪ নম্বর কক্ষে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৭০টি প্লটের নথি, একটি ল্যাপটপ, রাজউকের বিভিন্ন কর্মকর্তার ১৫টি সিলসহ স্ট্যাম্প প্যাড, ১৭০টি কর্পোরেশনের বিভিন্ন প্রত্যয়নপত্র, ডিমান্ড কালেকশন রেজিস্ট্রার (ডিসিআর) বই একটি ও চারটি লিজ ডিডের কপিসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে মতিঝিল থানায় সাধারণ ডায়েরিও করা হয়।


একাত্তর/এসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর উদ্যোগে ‘টি উইথ প্রেসিডেন্ট’ শীর্ষক এক বিশেষ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
নবজাতকের সংবেদনশীল ত্বকের কথা মাথায় রেখে বাজারে নতুন ‘টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’ নিয়ে এসেছে এসিআইয়ের জনপ্রিয় ব্র্যান্ড টুইংকেল। বিশেষ উদ্ভাবনী প্রযুক্তিতে তৈরি এই ডায়াপারটি শিশুর যত্নকে...
দক্ষিণ এশিয়ায় পর্যটন খাতের সম্মানজনক প্ল্যাটফর্ম ‘সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস ২০২৬’-এর দশম আসরে তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের আতিথেয়তা শিল্প প্রতিষ্ঠান সায়মান হোটেল...
শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর