করোনার নতুন ধরন ‘ইহু’

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১০:৪৫ এএম

করোনার এক নতুন ধরন আবিষ্কার করেছেন ফরাসী বিজ্ঞানীরা। দেশটির মেডিটেরানি ইনফেকশন এর নাম দিয়েছে ‘ইহু’। 

নতুন এ ধরন ওমিক্রনের চেয়ে বেশিবার মিউটেশন হয়েছে। ধারণা করা হচ্ছে করোনা নতুন এ ধরনের উৎপত্তি মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুন থেকে।

ফ্রান্সের মার্সেই শহরে করোনার নতুন এই ধরনে আক্রান্ত হয়েছেন অন্তত ১২ জন। তাদের আক্রান্ত হওয়ার সঙ্গে ক্যামেরুনে ভ্রমণের সম্পর্ক রয়েছে বলে প্রমাণ মিলেছে। 

গবেষকদের দাবি, নতুন এ ধরনে ভাইরাসের অন্তত ৪৬টি মিউটেশন হয়েছে। ভাইরাসের নতুন এ রূপ কতটা সংক্রামক তা এখনও স্পষ্ট করেননি গবেষকরা। 

তবে শুধু একটি দেশে ‘ইহু’তে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এই ধরনটিকে এখনও নতুন ধরন হিসেবে স্বীকৃতি দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং টুইটারে লিখেছেন, করোনার নতুন ধরনগুলো একের পর এক আসতে থাকবে। সব ধরন যে ভয়ঙ্কর হবে তা নয়। মূল ভাইরাসের সঙ্গে এর মিউটেশনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতার ওপর নির্ভর করবে এটির বিপজ্জনক হয়ে ওঠা। 

নভেম্বর দক্ষিণ আফ্রিকায় করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়। এর পর থেকে বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে এটি। এ পর্যন্ত বিশ্বজুড়ে কয়েক হাজার মানুষ এ ধরনে আক্রান্ত হয়েছে।


একাত্তর/এআর

মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
বিশ্বজুড়ে আবারও শুরু হয়েছে প্রাণঘাতী করোনার প্রকোপ। বিভিন্ন দেশে গত এক মাসে করোনা সংক্রমণের হার বেড়েছে ৫২ শতাংশ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু হারও।
করোনা মহামারির কারণে প্রায় সাড়ে তিন বছর বন্ধ রাখার পর অবশেষে বিদেশিদের জন্য সীমান্ত খুলেছে উত্তর কোরিয়া।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর