রেকর্ড গড়লো বিটিএস এর 'ভি'

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ০৩:১১ পিএম

জনপ্রিয় কে পপ দল বিটিএস এর সদস্য 'ভি'র (কিম তেহিউং) গান 'ক্রিসমাস ট্রি' বিলবোর্ড ডিজিটাল গানের বিক্রয় চার্টে নম্বর এক এর জায়গা দখল করে নিয়েছে।

‘ক্রিসমাস ট্রি’ গানটি প্রকাশিত হয়েছিলো কান বিজয়ী কোরিয়ান চলচ্চিত্র ‘প্যারাসাইট’র অভিনেত্রী চোই উ সিক অভিনীত ড্রামা ‘আওয়ার বিলাভেড সামার’ এর সাউন্ডট্র্যাকের অংশ হিসেবে।

এই গানটির মাধ্যমে ভি তার ক্যারিয়ারে একটি নতুন মাইলফলক সৃষ্টি করলেন। তিনি প্রথম কোরিয়ান একক সঙ্গীত শিল্পী হিসেবে বিলবোর্ড ডিজিটাল গানের বিক্রয় চার্টে নম্বর এক এর জায়গা নিলেন।

এর আগে জুস ডব্লিউআরএলডির সঙ্গে মিলে বিটিএস সদস্য সুগা বিলবোর্ডে নম্বর এক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।

এছাড়াও, ভি এর ‘ক্রিসমাস ট্রি’ বিলবোর্ডের শীর্ষ ১০০ এর চার্টে ৭৯ নম্বর হয়েছে, যা তাকে জে-হোপ এবং সুগা এর পরে তৃতীয় বিটিএস সদস্য হিসেবে বিলবোর্ডে একক গান থাকার রেকর্ড গড়ে দিয়েছে।

সম্প্রতি বিটিএস সদস্য আরএম, জিন ও সুগা কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছিলেন। তবে ভাইরাস মুক্ত হয়ে কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন তারা।


একাত্তর/এসএ

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সংগীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র, কান্ট্রি মিউজিকের কিংবদন্তি রানি এবং মানবতাবাদী অনুকরণীয় ব্যক্তিত্ব ডলি পার্টন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের...
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর