কলম্বিয়ান বৃদ্ধের স্বেচ্ছায় মৃত্যুকে বরণ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০৪:১২ পিএম

কলম্বিয়ায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নন এমন প্রথম কোনো ব্যক্তি ইথানেশিয়ার মাধ্যমে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন। 

শুক্রবার (৭ জানুয়ারি) ক্যালি শহরের একটি ক্লিনিকে তার ইথানেশিয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়। 

ভিকটর এসকোবার নামে ৬০ বছর বয়সী ওই ব্যক্তি কোন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন না।

তবে তিনি ফুসফুসের রোগের শেষ পর্যায়ে ছিলেন, যার ফলে তিনি ধীরে ধীরে শারীরিক অবক্ষয়ের দিকে চলে যাচ্ছিলেন। এ কারণে আইনিভাবে বৈধ উপায়ে মৃত্যুর পথ বেছে নেন তিনি। 

এর জন্য তাকে দুই বছর ধরে চিকিৎসক, নার্স ও আদালতের সাথে লড়াই করতে হয়েছে। যদিও ইথানেশিয়া শুধু মৃত্যুপথযাত্রীদের জন্য নয়, গত বছর কলম্বিয়ায় এমন রায় দেয় দেশটির আদালত। 

আরও পড়ুন: ঘরে ফিরলো মার্কিন সেনাদের কাছে দিয়ে দেওয়া সেই আফগান শিশু

মৃত্যুর আগে এক ভিডিও বার্তায় ভিকটর বলেন, 'আমার মতো যারা মৃত্যুপথযাত্রী নয়, কিন্তু শারীরিক অবস্থার উন্নতি হওয়ার কোন সম্ভাবনাও নেই, তাদের জন্য এটি নতুন এক দরজা খুলে দেবে। এখন থেকে তারা সম্মানজনক মৃত্যুর পথ বেছে নিতে পারবে।' 

তিনি বলেন, 'আমি বিদায় বলছি না। শুধু বলছি, আবার দেখা হবে।' 

তার মৃত্যুর পরদিন কলম্বিয়ায় লু গেরিগ'স ডিজিজে আক্রান্ত এক নারীও ইথানেশিয়ার মাধ্যমে মৃত্যুবরণ করেন। 

উল্লেখ্য, ১৯৯৭ সালে কলম্বিয়ায় বিশেষ ক্ষেত্রে ইথানেশিয়াকে বৈধতা দেওয়া হলেও, ২০১৪ সালে একে নিয়ন্ত্রিত উপায়ে সম্পন্ন করার আদেশ দেওয়া হয়।

পরের বছর সেখানে প্রথম এক ব্যক্তি এই প্রক্রিয়ায় মৃত্যুবরণ করেন।


একাত্তর/এসজে

প্রবল ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড কলম্বিয়ায় অলৌকিকভাবে বেঁচে থাকা মানুষদের খুঁজে বের করতে সময়ের সাথে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। সোমবার ৭.৪ মাত্রার শক্তিশালী...
চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। ৭.৪ মাত্রার এই বিধ্বংসী ভূকম্পনে গুঁড়িয়ে গেছে দেশটির কফি উৎপাদনকারী পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো। ধ্বংসস্তূপের নিচে...
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে শক্তিশালী সাত দশমিক চার মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৬৬৮ জন।
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে দশকের অন্যতম শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ধসে পড়া ভবন ও ধ্বংসস্তূপের নিচ থেকে অলৌকিকভাবে কাউকে জীবিত উদ্ধারের আশায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন জরুরি...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর