ঘরে ফিরলো মার্কিন সেনাদের কাছে দিয়ে দেওয়া সেই আফগান শিশু

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০৪:১৪ পিএম

তালেবানের কাবুল দখলের সময় বিমানবন্দরের কাঁটাতারের দেয়াল পেরিয়ে মার্কিন সেনাদের কাছে দিয়ে দেওয়া সেই শিশুটির কথা মনে আছে? অবশেষে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেই শিশুটিকে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

সোহেল আহমেদ নামে মাত্র দুই মাস বয়সী ওই শিশুটি গত ১৯ আগস্ট কাবুল বিমানবন্দরে পরিবারের কাছ থেকে আলাদা হয়ে যায়। হাজার হাজার মানুষের ভিড়ে শিশুটিকে রক্ষা করতে তাকে দেয়াল পেরিয়ে মার্কিন সেনাদের হাতে তুলে দেয় তার বাবা-মা। 

পরে তারা নিজেরা বিমানে উঠতে পারলেও সোহেলকে আর পরে খুঁজে পাননি। তাকে ছাড়াই যুক্তরাষ্ট্রে চলে যেতে বাধ্য হন তারা। 

image


এরপর প্রায় পাঁচমাস পেরিয়ে গেলেও তার কোন খোঁজ পাচ্ছিল না পরিবার। শেষমেশ তাকে খুঁজে বের করে কাবুলে তার দাদা-দাদির কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: ব্রাজিলে ঝর্ণা ধসে সাতজনের মৃত্যু

জানা গেছে, কাবুলে হামিদ সাফি নামে এক ট্যাক্সি চালকের কাছে এতদিন ছিল সোহেল। বিমানবন্দরে তাকে খুঁজে পাওয়ার পর এতদিন তাকে নিজের ছেলে হিসেবে বড় করার জন্য নিজের কাছে রেখেছিলেন তিনি। 

তবে গত সাত সপ্তাহ ধরে পুলিশের সাথে আপোষের পরও তিনি শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে রাজি হচ্ছিলেন না। শেষে পুলিশ তাকে আটক করতে বাধ্য হয়। এরপর শিশুটিকে ফিরিয়ে দিতে সম্মত হন তিনি। 

এখন যুক্তরাষ্ট্রে থাকা বাবা-মা ও ভাইবোনের কাছে সোহেলকে পাঠানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিশ। 


একাত্তর/এসজে 

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর