চট্টগ্রামে বিএনপির সমাবেশে ভেঙে পড়লো সভামঞ্চ

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ০৭:৫৯ পিএম

চট্টগ্রামে বিএনপির সমাবেশে সভামঞ্চ ভেঙে পড়ে গেছেন দলটির নেতাকর্মীরা। ঘটেছে দুই পক্ষের নেতাকর্মীদের হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনাও।

বুধবার (১২ জানুয়ারি) দুপুর একটার দিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আনোয়ারা এলাকায় অনুষ্ঠিত খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশে হঠাৎ মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটে। এসময় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সমাবেশ আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১৪৪ ধারা ও নির্যাতনের দিন শেষ।  জনগণ ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। সরকার কোনো কালো আইন ও নিপীড়ন করে জনগণকে থামাতে পারবেনা। সরকারের পতন আসন্ন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম, সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপি নেতা এনামুল হক এনাম প্রমুখ।  

image


আরও পড়ুন: আড়াই মাস বন্ধ ফেনী জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস সেন্টার

মহানগর বিএনপির এক নেতা বলেন, সমাবেশের শেষের দিকে নেতা কর্মীদের চাপে অনুষ্ঠান মঞ্চ ভেঙে পড়ে। এক পর্যায়ে দলের দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এছাড়াও কয়েকটি চেয়ার ভাঙচুর করেছে বিক্ষুদ্ধ কর্মীরা। পরে আমীর খসরুর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কয়েকজন কর্মী সামান্য আহত হয়েছেন।


একাত্তর/এসি

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর