আইভী প্রশাসনের সুবিধা পাচ্ছেন, তৈমুরের অভিযোগ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০৮:৫৯ পিএম

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী প্রশাসনের সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। বৃহস্পতিবার, নির্বাচনের প্রচারের সময় তিনি জানান, তার নেতাকর্মী ও সমর্থকদেরও হুমকি দেয়া হচ্ছে। 

ভোটের আগে প্রার্থীরা নির্বাচনী প্রচারের সুযোগ পাবেন আর মাত্র একদিন। আর যে নগরের দায়িত্ব নেয়ার লড়াই করছেন প্রার্থীরা সেই নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়ার মোড়ে সকালে নির্বাচনী প্রচার শুরু করেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

প্রচারে নেমে গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, সরকার দলীয় প্রার্থী প্রশাসনের সুবিধা পাচ্ছেন। এসময় তৈমুর বলেন, যত চেষ্টাই করা হোক না কেন তিনি এবার নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। বলেন, এবার কোন দলের হয়ে না লড়ায় তার উপর কোনো আলাদা চাপ নেই। 

হাতি প্রতীকের স্বতন্ত্র প্রাথী, বিএনপি থেকে অব্যাহতি পাওয়া তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, আবারো তার নেতাকর্মী-সমর্থকদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দেয়া হচ্ছে। 



একাত্তর/ এনএ

কোনো ধরণের সহিংসতা, অনিয়ম ও কারচুপি ছাড়াই শেষ হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। দিনভর উৎসমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট দিয়েছেন।  পর্যবেক্ষক ও নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারাও...
এদিকে, নারায়নগঞ্জ সিটি নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের কোন সুযোগ দেয়া হবেনা উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। রিটার্নিং...
রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। আর এই নির্বাচনকে সুষ্ঠু আর শান্তিপূর্ণ করতে চলছে প্রস্তুতি। গোটা শহরে যেন সাজ সাজ রব। পোষ্টারে ছেঁয়ে গেছে শহরটা আর চায়ের দোকানগুলোতে যেন নির্বাচন...
এদিকে সরকারি দলের প্রার্থী হিসেবে কখনো প্রশাসনের কোনো সুবিধা নেয়ার চেষ্টা করেননি বলে জানালেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। জানান, সাধারণ ভোটাররাই তার শক্তি। সেই শক্তিই তার বিজয় ছিনিয়ে আনবে। শেষ...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর