‘নাসিক নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের সুযোগ দেয়া হবেনা’

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০৭:৪৬ পিএম

এদিকে, নারায়নগঞ্জ সিটি নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের কোন সুযোগ দেয়া হবেনা উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। 

রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার আরও বলেন, বরাবরই নারায়নগঞ্জ নির্বাচন বড় ধরনের সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হয়ে আসছে। আর এটিকেই ইতিবাচক হিসেবে দেখছেন তারা। 

তবে ভোটের দিন অনিয়ম বন্ধে কমিশন স্বপ্রনোদিত হয়ে কাজ করবে কি না নাকি অভিযোগের অপেক্ষায় থাকবে? এমন প্রশ্নের সরাসরি কোন উত্তর দেননি নির্বাচনী এই কর্মকর্তা।

এদিকে, ভোটররা যেন নিশ্চিন্তে ভোট দিতে পারেন সেই উপলক্ষ্যে সব প্রার্থীকে আচরণ বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

প্রথমবারের মতো এই সিটিতে সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে ভোট হতে যাচ্ছে। ইতোমধ্যে ১৯২ কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। শীতলক্ষ্যা পাড়ের এই জনপদে হাঁড় কাঁপানো শীতে উত্তাপ ছড়িয়েছে এই নির্বাচন। 

নির্বাচনী মাঠে প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ আর পাল্টা মন্তব্যে দুই প্রার্থীর যুদ্ধটাও ছিলো যেন চোখে পড়ার মতো। তবে এসব কথার যুদ্ধের বাইরে বড় কোনো গোলযোগের ঘটনা ঘটেনি এই নির্বাচনী এলাকায়। 

এবারের ভোটে মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দিতা করছেন। ২৭ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩২ জন লড়াই করছেন। ৫ লাখ ১৭ হাজার ৩৬১ ভোটারের মধ্যে এবারই প্রথম ৪২ হাজার ৪৩০ জন নতুন ভোটার তাদের ভোট দেবেন। নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন তাদের ভোট দিবেন।  


একাত্তর/ এনএ 

কোনো ধরণের সহিংসতা, অনিয়ম ও কারচুপি ছাড়াই শেষ হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। দিনভর উৎসমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট দিয়েছেন।  পর্যবেক্ষক ও নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারাও...
রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। আর এই নির্বাচনকে সুষ্ঠু আর শান্তিপূর্ণ করতে চলছে প্রস্তুতি। গোটা শহরে যেন সাজ সাজ রব। পোষ্টারে ছেঁয়ে গেছে শহরটা আর চায়ের দোকানগুলোতে যেন নির্বাচন...
এদিকে সরকারি দলের প্রার্থী হিসেবে কখনো প্রশাসনের কোনো সুবিধা নেয়ার চেষ্টা করেননি বলে জানালেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। জানান, সাধারণ ভোটাররাই তার শক্তি। সেই শক্তিই তার বিজয় ছিনিয়ে আনবে। শেষ...
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী প্রশাসনের সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। বৃহস্পতিবার, নির্বাচনের প্রচারের সময় তিনি...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর