সহিংসতা ছাড়াই শেষ হলো নাসিক নির্বাচন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৯:০১ পিএম

কোনো ধরণের সহিংসতা, অনিয়ম ও কারচুপি ছাড়াই শেষ হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। দিনভর উৎসমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট দিয়েছেন।  

পর্যবেক্ষক ও নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারাও জানিয়েছেন তাদের সন্তুষ্টির কথা। নির্বাচনে সকাল আটটায় হাজি ফজলুল হক মডেল হাই স্কুলে নারী ভোটারদের ছিলো দীর্ঘ লাইন। ভোটার উপস্থিতির এমন চিত্রই ছিলো ১৯২টি কেন্দ্রেই । 

সাম্প্রতিক সময়গুলোতে ক্ষমতাসীন নৌকার বিপক্ষের প্রার্থীদের এজেন্টদের খুঁজে পাওয়া যায়নি অনেক জায়গায়। তবে নারায়ণগঞ্জ ছিলো ব্যতিক্রম। নির্বাচন করায় দল বহিষ্কার করলেও স্থানীয় বিএনপির কর্মীরাই ছিলো নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বি হাতি মার্কার এজেন্ট হিসেবে। ভোট সুষ্ঠু হচ্ছে বলে দিন শেষে স্বীকারও করেছেন তারা। 

এদিন যত সময় গড়িয়েছে কেন্দ্রগুলোতে ভোটারদের ভীড় ছিলো চোখের পড়ার মতো। কারণ আঙ্গুলের ছাপ না মেলায় একটি ভোট দিতে দীর্ঘসময় লেগে যাচ্ছিলো অনেকের।  

এদিকে হাজি ফজলুল হক মডেল হাই স্কুলের সামনে ৭ খুনের আসামী নূর হোসেনের ভাই নূর উদ্দিনের পক্ষে প্রভাব বিস্তার করতে দেখা গেছে। 

এছাড়াও দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকার বাইরে ভোটারদের কাছ থেকে কোনো অভিযোগও পাওয়া যায়নি। 

নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা সংস্থাগুলোও ভোট নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন। মাঠে ছিলেন আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারও। 

দিনের শেষ দিকে নানা নাটকীয়তার পর ভোট দিতে আর্দশ স্কুলে আসেন নারানয়নগঞ্জ রাজনীতিতে আগ্রহের কেন্দ্রে থাকা শামিম ওসমান। পরে সাংবাদিকদের নৌকার বিজয়ের শতভাগ আশা জানিয়ে বলেন, ভোট সুষ্ঠু হয়েছে এটাই বড় পাওয়া।


একাত্তর/এনএ
এদিকে, নারায়নগঞ্জ সিটি নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের কোন সুযোগ দেয়া হবেনা উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। রিটার্নিং...
রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। আর এই নির্বাচনকে সুষ্ঠু আর শান্তিপূর্ণ করতে চলছে প্রস্তুতি। গোটা শহরে যেন সাজ সাজ রব। পোষ্টারে ছেঁয়ে গেছে শহরটা আর চায়ের দোকানগুলোতে যেন নির্বাচন...
এদিকে সরকারি দলের প্রার্থী হিসেবে কখনো প্রশাসনের কোনো সুবিধা নেয়ার চেষ্টা করেননি বলে জানালেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। জানান, সাধারণ ভোটাররাই তার শক্তি। সেই শক্তিই তার বিজয় ছিনিয়ে আনবে। শেষ...
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী প্রশাসনের সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। বৃহস্পতিবার, নির্বাচনের প্রচারের সময় তিনি...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর